Wednesday, June 24, 2026

ফের প্রকাশ্য দিবালোকে যুবককে কু.পিয়ে খু.ন! হায়দরাবাদে চা.ঞ্চল্য

Date:

Share post:

অবৈধ সম্পর্কের জের নাকি পিছনে অন্য কোনও কারণ? ফের প্রকাশ্য দিবালোকে কুপিয়ে খুন করা হল এক যুবককে। আর এমন ভয়ানক হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল হায়দরাবাদে (Hyderabad)। পুলিশ সূত্রে খবর, হায়দরাবাদের আজমপুরা চাঁদেরঘাট এলাকায় বুধবার ধাওয়া করে হত্যা করা হয় বছর তিরিশের এক যুবককে। জানা গিয়েছে, মৃত ওই ব্যক্তির নাম ইউসুফ। তিনি পেশায় অটো চালক (Auto Driver)। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবৈধ সম্পর্কের জেরেই খুন হতে হয়েছে ওই ব্যক্তিকে। ভয়াবহ ওই খুনের ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

সর্বভারতীয় এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবক পেশায় অটোরিকশা চালক। তিনি বুধবার দুপুরে বাইকে করে যাচ্ছিলেন। আর ঠিক সেই মুহূর্তেই ইউসুফকে ধাওয়া করে দুই দুষ্কৃতী। পরে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ভরা রাস্তার মধ্যেই ইউসুফকে এলোপাথাড়ি কোপাতে থাকে দুষ্কৃতীরা। আহত ইউসুফ রাস্তায় পড়ে থাকলেও তাঁকে কেউই সাহায্যের জন্য এগিয়ে আসেননি। এরপর রক্তাক্ত যুবককে ফেলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। ঘটনার জেরে রাস্তাতেই বেঘোরে প্রাণ হারান ইউসুফ।

পুলিশ সূত্রে খবর, আক্রমণকারী ওই দুই দুষ্কৃতী ইউসুফের প্রতিবেশী আক্রম এবং সোহেল। তবে ঠিক কী কারণে ইউসুফকে খুন করা হল তা নিয়ে ধন্ধে পুলিশ।

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...