Saturday, April 4, 2026

র.হস্যজনক সুই.সাইড নোট! মহিলা চিকিৎসকের মৃ.ত্যুতে উঠছে প্রশ্ন

Date:

Share post:

দীর্ঘ মানসিক অবসাদ থেকে আত্মহত্যা, ৩৭ বছরের প্রজ্ঞাদীপা হালদার (Praggyadeepa Haldar) নামে চিকিৎসকের মৃত্যুতে (Doctor’s Death) প্রাথমিকভাবে এমনটাই মনে করছে পুলিশ (Police)। মৃতদেহের পাশে পড়ে থাকা সুইসাইড নোটের প্রতি ছত্রে ফুটে উঠেছে অবসাদ। সোশ্যাল মিডিয়ার (Social media) শেষ পোস্টও সেই ইঙ্গিত দিচ্ছে। কিন্তু মৃতার পরিবার প্রজ্ঞাদীপার সঙ্গী চিকিৎসকের দিকেই আঙ্গুল তুলছে। অভিযুক্ত চিকিৎসক ব্যারাকপুর সেনা হাসপাতালে (Barrackpore Army Hospital) উচ্চ পদে কর্মরত।

মৃতা প্রজ্ঞাদীপা হালদার (৩৭) বারাসত-১ ছোট জাগুলিয়া স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত ছিলেন। দীর্ঘদিন ধরেই মানসিক অবসাদগ্রস্ত ছিলেন তিনি। সমাজমাধ্যমে সক্রিয় প্রজ্ঞাদীপা লেখালেখিও করতেন। ফেসবুকে তাঁর সহস্রাধিক ফলোয়ার ছিলেন। তদন্তকারীদের দাবি, বারাসতের দক্ষিণপাড়া শীতলাতলা রোডের বাসিন্দা প্রজ্ঞাদীপার সঙ্গে ওই সেনা-চিকিৎসকের সম্পর্ক এই ফেসবুকের মাধ্যমেই শুরু হয়। চার বছরের সম্পর্কে কেন অবসাদে ভুগছিলেন প্রজ্ঞা? পরিবারের তরফ থেকে বলা হচ্ছে অভিযুক্ত সেনা চিকিৎসকের একাধিক সম্পর্ক থাকায় যত অশান্তির শুরু। নিয়মিত মানসিক ও শারীরিক নির্যাতনের শিকার হতেন প্রজ্ঞা বলছেন তাঁর ঘনিষ্ঠরা। এই বিষয়ে ব্যারাকপুর ব্রিগেডের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হলে সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, কোনও সেনা-চিকিৎসক তাঁর সঙ্গিনীর আত্মহত্যার প্ররোচনায় অভিযুক্ত, এমন তথ্য তাদের জানা নেই। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মৃতার আত্মীয়রা।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...