Saturday, March 28, 2026

প্রথম ইনিংসেই বাজিমাত বর্ষার! আজ কোন কোন জেলায় বৃষ্টি?

Date:

Share post:

বর্ষার আগমন হতেই প্রায় রোজই ভিজছে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার সকাল থেকেই আকাশের মুখভার। সকাল থেকে রোদের দেখা মেলেনি। বৃহস্পতি ও শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।আর এই লাগাতার বৃষ্টির ফলে নামবে রাজ্যের তাপমাত্রার পারদ। স্বস্তি পাবেন রাজ্যবাসী। যার ফলে শহরে দিন ও রাতের তাপমাত্রা অনেকটাই কম থাকবে।

আরও পড়ুন:চিনের নামকরা রেস্তরাঁর ভয়া.বহ বিস্ফো.রণ! ঝল.সে মৃ.ত ৩১

হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ ভারতের কর্ণাটক অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ও উত্তর-পশ্চিম বঙ্গোসাগরে অবস্থান করছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ড, বিহার, সিকিমের বেশিরভাগ অংশ এবং গোটা উত্তরবঙ্গে মৌসুমী বায়ু প্রভাব বিস্তার করেছে। বর্ষা প্রবেশের পর ভারী বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে।

বুধবার বিকেল থেকে সন্ধের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতে ভিজেছিল দক্ষিণবঙ্গ। বিক্ষিপ্তভাবে বজ্রপাতও হয়েছিল একাধিক জায়গায়। হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবারও একইরকম আবহাওয়া বজায় থাকবে। আর শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। ফলত এরপর ধীরে ধীরে বৃষ্টি বাড়বে। সবমিলিয়ে বলা যেতে পারে, উত্তর থেকে দক্ষিণ- গোটা রাজ্যেই বর্ষা প্রবেশ করে ফেলবে আগামী দু’দিনের মধ্যেই।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গেও । উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এই দুই জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। দার্জিলিং কালিম্পং-সহ উপরের পাঁচ জেলায়ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ফলে তিস্তা, তোর্সা জলঢাকা-সহ উত্তরবঙ্গের নদীগুলির জলস্তর বেশকিছুটা বেড়েছে। বিপদসীমা ছুঁয়ে যাওয়ারও আশঙ্কা বাড়ছে।
বৃহস্পতিবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৭ থেকে ৮৯ শতাংশ।

Related articles

মোদির মুখে ‘টিম ইন্ডিয়া’! মুখ্যমন্ত্রীদের জ্বালানি-বৈঠকে নেই নতুন বার্তা

সংসদ থেকে রাজ্যের প্রধানদের সঙ্গে বৈঠক। কোন পথে দেশে স্বচ্ছন্দভাবে জ্বালানির সরবরাহ, নতুন কোনও আশ্বাস শোনা গেল না...

ফের মধ্যরাতে কমিশনের কড়া নাড়া: প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা

মধ্যরাত যেন কেন্দ্রের বিজেপি সরকারের জমানায় একটা রীতি হয়ে দাঁড়িয়েছে। সংসদের অধিবেশন থেকে নির্বাচন কমিশনকে দিয়ে বাংলার শীর্ষ...

১২ বছরে ডবল ইঞ্জিন পূর্ব মেদিনীপুরে ক’পয়সার উন্নয়ন! কোলাঘাট থেকে প্রশ্ন অভিষেকের

রাজ্যে বিধানসভা নির্বাচন আবহে বারবার বিজেপির বহিরাগত নেতারা ডবল ইঞ্জিন সরকারের উদাহরণ দেয়। এবার পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে (Kolaghat)...

অ্যাডজুডিকেশনে ১১ প্রার্থী: হাই কোর্টে দ্রুত নিষ্পত্তির আর্জি তৃণমূলের

রাজ্যের অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে যাদের রাজনৈতিক দলগুলি প্রার্থী করতে চলেছে, তাঁদের জন্য কলকাতা হাইকোর্টে জরুরী ভিত্তিতে আবেদন...