Saturday, April 4, 2026

পঞ্চায়েত ভোটে NHRC-র পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারি.জ হাইকোর্টের!

Date:

Share post:

আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election), সেখানে যাতে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য সজাগ দৃষ্টি দিয়েছে রাজ্য নির্বাচন কমিশন (West Bengal State Election Commission)। রাজ্যে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী (Central force) এসে গেছে। স্পর্শকাতর এলাকায় কেন্দ্রীয় বাহিনীকে রুট মার্চের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (Election Commission)। সব জেলার জেলা শাসকদের (DM) কাছে এই বার্তা পৌঁছে গেছে। যখন শান্তিপূর্ণভাবে একটা ভোট প্রক্রিয়া গ্রহণ করার দিকে এগোচ্ছে কমিশন, ঠিক সেই পরিস্থিতিতে গত ১২ জুন আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আলাদা করে পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেয় জাতীয় মানবাধিকার কমিশন (NHRC) । কিন্তু রাজ্য নির্বাচন কমিশন থাকা সত্ত্বেও এই অতি সক্রিয়তা কেন, অভিযোগ তুলে হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয় কমিশন। শুক্রবার সেই মামলার শুনানিতেই NHRC- এর পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারি.জ করে দিল হাইকোর্ট!

আজ শুক্রবার মামলার শুনানি চলাকালীন রাজ্যের তরফে দাবি করা হয় যে, একটি বিধিবদ্ধ সংস্থার উপর আরেকটি বিধিবদ্ধ সংস্থা এভাবে নজরদারি করতে পারে না। নিয়ম অনুসারে নির্বাচনে যেকোনও ধরনের পর্যবেক্ষক নিয়োগের ক্ষমতা একমাত্র নির্বাচন কমিশনের রয়েছে, অন্য কারোর নয়। সেক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত রীতিমতো বেআইনি। সব শোনার পর বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য (Sabyasachi Bhattacharya) আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জাতীয় মানবাধিকার কমিশনের পর্যবেক্ষক নিয়োগের সিদ্ধান্ত খারিজ করে দেন।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...