Wednesday, June 24, 2026

জোট-বৈঠকে আপ-কংগ্রেস মন কষাকষি! সামাল মমতার, সাংবাদিকদের সামনে গরহাজির কেজরি

Date:

Share post:

২০২৪ সালের লোকসভা নির্বাচনকে নজরে রেখে একজোট হচ্ছে বিরোধী শিবির। সেই লক্ষ্যেই শুক্রবার পাটনায় ১৭টি দল যোগ দিয়েছিল বৈঠকে। তবে বৈঠকে উপস্থিত থাকলেও বিরোধী নেতাদের সাংবাদিক বৈঠক এড়িয়ে গেলেন আম আদমি পার্টির প্রধান তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল(Arvind Kejriwal)। এর কারণ অবশ্য কেন্দ্রের বিজেপি(BJP) সরকারের তরফে আনা কালো অর্ডিন্যান্স। বৈঠক শেষে আপের তরফে বিবৃতি দিয়ে স্পষ্ট জানানো হয়, ‘সমমনস্ক দলগুলির’ বৈঠকে বহু নেতাই অনুরোধ করেছিলেন, কংগ্রেস(Congress) যেন সকলের সামনে এই ‘কালা কানুন’-র সমালোচনা করে। কিন্তু কোনও অনুরোধই কানে তোলেনি রাহুল গাঁধী, মল্লিকার্জুন খাড়্গের(Mallikarjun Kharge) দল।

বৃহস্পতিবারই হাত শিবিরকে কার্যত হুঁশিয়ারি দেন কেজরিওয়াল। জানিয়ে দেন, যদি কংগ্রেস ‘কালো অর্ডিন্যান্স’ ইস্যুতে সংসদে তাঁদের পাশে থাকার পরামর্শ না দেন তাহলে তাঁরা বৈঠক থেকে ওয়াক আউট করবেন। সেইমতো বৈঠকে যোগ দিয়ে সরাসরি অর্ডিন্যান্স নিয়ে কংগ্রেসের বক্তব্য চানতে চান কেজরি। যদিও এই বিষয়ে কংগ্রেসের তরফে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তারা বিষয়টি নিয়ে ভাবার সময় চান। এতে কংগ্রেসের ভুমিকায় রীতিমতো ক্ষুব্ধ হন কেজরি। এবং তখনই বৈঠক থেকে বেরিয়ে যেতে চান। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে আটকান এবং বৈঠকে থাকার আবেদন জানান। মমতার আবেদন মেনে বৈঠকের শেষ পর্যন্ত থাকেন দিল্লির মুখ্যমন্ত্রী। বৈঠক শেষেই সেখান থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন। এরপরই আম আদমি পার্টির তরফে টুইট করে বলা হয়, “একটি জাতীয় দল হিসেবে কংগ্রেস সমস্ত ইস্যুতে কোনও না কোনও পক্ষ নেয়। এবার ‘কালো’ অর্ডিন্যান্সে’ও তাদের পরিষ্কার করে দিতে হবে তাদের অবস্থান। কংগ্রেসের এই নীরবতা তাদের প্রকৃত উদ্দেশ্য নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে।”

কেন্দ্রের জারি করা অর্ডিন্যান্সের বিরোধিতা করে দেশের নানা রাজ্যে সফর করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Arvind Kejriwal)। সেখানে কংগ্রেস ছাড়া বাকি সব বিরোধী রাজনৈতিক দলের তরফে কেজরিকে জানানো হয়েছে তারা রাজ্যসভায় এই বিলের বিরোধিতা করবে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল, দিল্লিতে আমলাদের পোস্টিং ও বদলি করার সিদ্ধান্ত নেবে দিল্লি সরকারই। তার পালটা অর্ডিন্যান্স জারি করে কেন্দ্র। এই অর্ডিন্যান্স জারির পরেই তীব্র বিরোধিতা করেন কেজরিওয়াল। বাংলা-সহ একাধিক বিরোধী শাসিত রাজ্যে গিয়ে সমর্থন চান। কিন্তু এই প্রসঙ্গে এখনও কিছুই বলেনি কংগ্রেস।

Related articles

ত্রুটিপূর্ণ প্ল্যানের কারণেই তারাতলা বিপর্যয়, প্রাথমিকভাবে জানালেন মুখ্যমন্ত্রী

বুধবার দুপুরে তারাতলার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রাথমিকভাবে ত্রুটিপূর্ণ প্ল্যানকেই দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM...

ওঁরাও সাংবাদিক: বিধানসভার অধিবেশনে ডেস্কের সংবাদকর্মীদের দাবিতে সরব কুণাল

অবসরপ্রাপ্ত সাংবাদিকদের জন্য মাসিক ৫০০০ টাকা পেনশন বাজেটে বরাদ্দ করেছে বিজেপি সরকার (BJP)। এই বিষয় নিয়ে বুধবার অধিবেশনে...

বিশ্বকাপের মধ্যেই এল খারাপ খবর, দেশে ফিরে গেলেন ফ্রান্স কোচ, দলের দায়িত্বে কে?

বিশ্বকাপে প্রথম দুই ম্যাচ জিতে দুরন্ত শুরু করেছে দল। পাকা হয়ে গিয়েছে নকআউটের টিকিট। এরইমধ্যে ফরাসি শিবিরে এল...

যোগী-রাজ্যে ঝলসে মৃত তরুণীর নিথর দেহ এল জগৎবল্লভপুরের বাড়িতে 

উত্তরপ্রদেশের লখনৌয়ে আগুনে পুড়ে মৃত হাওড়ার জগৎবল্লভপুরের তরুণী অনামিকা সামন্তর (২৭) কফিনবন্দী নিথর দেহ বুধবার আনা হল জগৎবল্লভপুরের...