Wednesday, June 24, 2026

দাড়ি কাটো, বিয়ে করো! গুরুগম্ভীর বৈঠকে রাহুলকে সরস পরামর্শ লালুর

Date:

Share post:

লক্ষ্য ২০২৪ এর লোকসভা নির্বাচন। মোদি সরকারকে ফেলতে জোটবদ্ধ হয়েছে সারাদেশের বেশিরভাগ BJP বিরোধী রাজনৈতিক দল। তার প্রথম বৈঠক পাটনায়। শুক্রবার বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের (Nitish Kumar) বাসভবনের সেই বৈঠকে স্বভাবসিদ্ধ রসিকতা করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা RJD প্রধান লালু প্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। উপস্থিত কংগ্রেস নেতা রাহুল গান্ধীর (Rahul Gandhi) দিকে তাকিয়ে লালু বলেন, “তুমি তো আমাদের কথা শুনলে না। বিয়েও করলে না। তোমার বিয়ে করে নেওয়া উচিত। এখনও সময় আছে। বিয়ে করে নাও। আমরাও সেই অনুষ্ঠানে যাব।“

এমনকী লালু প্রসাদকে এও বলতে দেখা যায়, সোনিয়া গান্ধীই নাকি তাঁকে এই কথা বলতে বলেছেন। বলেন, “তোমার মা আমাকে বলেছিলেন যে, তোমাকে বিয়ে করার কথা বোঝাতে। তুমি তো ওঁর কথা শোনোনি। তাড়াতাড়ি বিয়েটা করে নাও।“

ইদানিং বেশ চাপ দাড়ি রাখছেন রাহুল। ভারত-জড়ো যাত্রার সময় এই দাড়ির জন্য বেশ ট্রোল হতে হয় কংগ্রেস নেতাকে। ৫৩ বছরের সনিয়া-পুত্রর দিকে তাকিয়ে লালুর মন্তব্য, দাড়িটাও কেটে ফেলো। নাম না করে মোদিকে কটাক্ষ RJD প্রধানের। বলেন, দাড়ি নিয়ে একজন দেশভর ঘুরে বেড়াচ্ছেন। বৈঠকের মধ্যেই লালুর রসিকতায় হেসে ফেলেন রাহুল। তবে, তিনি কোনও উত্তর করেছেন বলে জানা যায়নি। তাহলে কি মৌনতাই সম্মতির লক্ষণ!

আরও পড়ুন- জোট-বৈঠকে আপ-কংগ্রেস মন কষাকষি! সামাল মমতার, সাংবাদিকদের সামনে গরহাজির কেজরি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...