Saturday, June 27, 2026

রবিবার থেকে সময় সূচিতে বদল নর্থ-সাউথ মেট্রোর

Date:

Share post:

যাত্রী নিরাপত্তায় সদা সতর্ক কলকাতা মেট্রো। সেই লক্ষ্যে গত কিছুদিন ধরে চলছে মেট্রোর লাইন মেরামতির কাজ। এই কাজের জেরে আগামী রবিবার নর্থ-সাউথ রুটে মেট্রো পরিষেবার সময় সূচিতে সামান্য পরিবর্তন করা হয়েছে। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে কলকাতা মেট্রো। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী রবিবার লাইন মেরামতির কাজের জেরে ওই রুটে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ স্টেশন পর্যন্ত পাওয়ার ব্লক থাকবে। এর জেরে ওইদিন কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরগামী প্রথম ট্রেনটি সকাল ন’টার পরিবর্তে সকাল দশটায় ছাড়বে। একই সঙ্গে দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী প্রথম ট্রেনটিও সকাল ন’টার পরিবর্তে সকাল দশটায় ছাড়বে। শেষ ট্রেনের সময়সূচিতে অবশ্য কোনও পরিবর্তন হচ্ছে না।

আরও পড়ুন- মণিপুরে এখনই রাষ্ট্রপতি শাসন নয়! সর্বদল বৈঠকের আগে আচমকাই ‘ভোলবদল’ কেন্দ্রের

Related articles

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...

অনুপমের সামনে কান ধরলেন রূপা! “ধরা পড়ে গেছেন” মন্তব্য বলিউড অভিনেতার

প্রায় আড়াই দশক পর টলিউডের সঙ্গে যুক্ত হচ্ছেন বলিউড অভিনেতা অনুপম খের (Anupam Kher)। তাঁর প্রযোজনায় তৈরি হতে...