Thursday, June 25, 2026

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ নেইমারের বিরুদ্ধে, জরিমানার মুখে তিনি

Date:

Share post:

পরিবেশ আইন লঙ্ঘনের অভিযোগ উঠল ব্রাজিলীয় তারকা ফুটবলার নেইমার জুনিয়র এবং তাঁর বাবা নেইমার ডি সিলভা স্যান্টোসের বিরুদ্ধে। নেইমারদের বিরুদ্ধে অভিযোগ, পরিবেশবিধি অমান্য করেই রিও ডি জেনেইরোতে একটি প্রাসাদ তৈরির কাজ করাচ্ছেন তিনি। জানা যাচ্ছে, প্রাসাদ তৈরির কাজ ইতিমধ্যেই বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও শোনা যাচ্ছে ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে নেইমারের বাবাকে। শুধু তাই নয়, আইন ভাঙার জন্য বিরাট অঙ্কের জরিমানার মুখে নেইমার। পরিবেশবিধি লঙ্ঘনের জন্য তাঁকে ১০ লক্ষ ডলার, ভারতীয় মুদ্রায় প্রায় আট কোটি ২২ লাখ টাকা জরিমানা দিতে হতে পারে ব্রাজিলিও সুপারস্টারকে।

রিও ডি জেনেইরোর মেয়রের অফিসের তরফ থেকে এই নিয়ে জানানো হয়েছে, নেইমারের নির্মীয়মাণ প্রাসাদটি শহর থেকে ১৩০ কিলোমিটার দূরে। এই বিলাসবহুল অট্টালিকা তৈরি করতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করা হয়েছে। এক নয়, উঠে এসেছে একাধিক অভিযোগ। যেমন- প্রশাসনের অনুমতি ছাড়া ওই প্রাসাদ নির্মাণে নদীর জল ব্যবহার করা হয়েছে। জলের পথ পরিবর্তনও করা হয়েছে। পাশাপাশি অনুমতি ছাড়া সৈকতের বালি কাজে লাগানো হয়েছে প্রাসাদ তৈরিতে। সরানো হয়েছে পাথরও।

এই নিয়ে রিও ডি জেনেইরোর মেয়রের দফতর থেকে বিবৃতিতে বলা হয়েছে, “যে সব অনিয়ম পাওয়া গিয়েছে, সেগুলোর মূল্যায়ন করা হবে। পরিবেশের ক্ষতি করার জন্য মূল্যায়ন অনুযায়ী জরিমানা করা হবে। প্রাথমিক অনুমান, জরিমানার পরিমাণ ১০ লক্ষ ডলারের কম হবে না।”

মেয়রের দফতরের থেকে আসা এই অভিযোগ নিয়ে অবশ্য কোন মন্তব্য করা হয়নি নেইমারের পক্ষ থেকে।

আরও পড়ুন:সবুজ মেরুনে সই করে কী বললেন অনিরুধ?


 

 

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...