Saturday, April 4, 2026

নির্দলদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ, অভিষেকের নির্দেশে সাসপেন্ড ৫৬ তৃণমূল নেতা

Date:

Share post:

টিকিট না পেয়ে বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের বিরুদ্ধে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূলের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। জানিয়েছিলেন মনোনয়ন প্রত্যাহার না করলে কড়া পদক্ষেপ নেবে দল। সেইমতো অভিষেকের নির্দেশে এবার ৫৬ জন তৃণমূল কর্মীকে সাসপেন্ড(Suspend) করতে চলেছে দল। দলের জেলা সভাপতিরা(District President) জানিয়ে দেবেন জেলায় কাদের কাদের বিরুদ্ধে দল পদক্ষেপ নেবে।

তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দলের নির্দেশ অমান্য করে নির্দল হিসেবে দাঁড়ানোয় সবচেয়ে বেশি সংখ্যাটা নদিয়া জেলায়। দলের নির্দেশ না মানায় ২১ জন্যকে সাসপেন্ড করা হচ্ছে এই জেলায়। এরপরই রয়েছে দক্ষিণ দিনাজপুর। সেই জেলার ১৭ জন নেতাকে সাসপেন্ড করা হতে পারে বলে খবর। বাকিরা অন্যান্য জেলার তৃণমূল সদস্য।

উল্লেখ্য, সাধারণ মানুষের ভোটে বেছে নেওয়া প্রার্থীকে দলের কেউ মেনে না নিলে তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি আগেই দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি জানিয়েছিলেন, প্রার্থী না হতে পেরে যাঁরা নির্দল হয়ে লড়বেন, তাঁদের আর কখনই দলে নেওয়া হবে না। তাঁর সেই হুঁশিয়ারি যে স্রেফ কথার কথা ছিল না, তা এবার হাতেনাতে প্রমাণ হয়ে গেল। একলপ্তে ৫৬ নেতাকে সাসপেন্ড করছে তৃণমূল।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...