Saturday, April 4, 2026

স.ন্দেহের বশে বিষ্ণুপুরে জোড়া খু.ন! উধাও অভি.যুক্ত প্রাক্তন

Date:

Share post:

বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ নিখোঁজ ছিলেন ৫৪ বছরের পূর্ণিমা নস্কর (Purnima Naskar)। শুক্রবার সকালে পুকুর থেকে একটি মৃতদেহ উদ্ধার হয় এবং সন্ধ্যায় ওই পুকুর থেকে কলেজ ছাত্রী চুমকি নস্করের (১৯) মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সন্দেহ তরুণীর প্রেমিকের দিকে। ঘটনাটি ঘটেছে, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার (Bishnupur Police)হাটখোলা নুর্সিরদারচক গ্রামে।

মৃতার পরিবার বলছে, পাশের পাড়ার সৌরভ মন্ডলের (Saurav Mondal)সঙ্গে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক ছিল চুমকির। কিন্তু বিয়েতে রাজি ছিলেন না সৌরভ। এরপর সম্পর্ক ভেঙে যায়। স্থানীয়রা বলছেন, এরপর অন্য এক ছেলের সঙ্গেই বন্ধুত্ব গড়ে ওঠে চুমকির (Chumki Naskar)। সেখান থেকেই সন্দেহ বাড়ে সৌরভের বলে মনে করা হচ্ছে। বৃহস্পতিবার গভীর রাত থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যান পূর্ণিমা। বেপাত্তা ছিলেন বছর উনিশের চুমকিও। পরিবারের সদস্যরা এলাকার সম্ভাব্য সমস্ত জায়গায় খোঁজ করেন। এরপর খবর পেয়ে পুলিশ তল্লাশি চালিয়ে এলাকার পুকুর থেকে উদ্ধার করে পূর্ণিমার দেহ। সন্ধ্যায় সেই পুকুর থেকেই উদ্ধার হয় চুমকির দেহ।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বৃহস্পতিবার রাতে চুমকিকে ডেকে পাঠান সৌরভ। বাড়ির বাইরে আসতেই তাঁকে খুন করা হয় এবং জেঠিমা সবটা দেখে ফেলায় তাঁকেও মেরে ফেলেন অভিযুক্ত। ঘটনার পর থেকে পলাতক সৌরভ ও তাঁর পরিবারের সদস্যরা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট হাতে পাওয়ার পর পুলিশ জানতে পারে, মাথায় আঘাতের কারণেই জোড়া মৃত্যু।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...