Wednesday, June 24, 2026

‘খবর শুনে কেঁদেই ফেলেন বাবা’, ভারতীয় দলে সুযোগ পেয়ে বললেন যশস্বী

Date:

Share post:

২০২৩ আইপিএল-এ ভালো খেলার ফল পেলেন যশস্বী জসওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট দলে সুযোগ পেয়েছেন তিনি। আর এই খবর বিশ্বাস করতে পারছিলেন না যশস্বী। বললেন, ভারতীয় দলে সুযোগ পাওয়ার খবর শুনে কেঁদেই ফেলেছেন তাঁর বাবা।

২০২৩ আইপিএল-এ রাজস্থান রয়‍্যালসের হয়ে দুরন্ত পারফরম্যান্স করেন যশস্বী। তাঁর ব‍্যাট থেকে ওঠে এসেছে বড় বড় রান। ২০২৩ আইপিএল-এ সর্বোচ্চ রান করার তালিকায় পঞ্চম তালিকায় ছিলেন তিনি। ক্রিকেটেপ্রেমীদের নয়নের মণি হয়ে ওঠেন যশস্বী। ভারতীয় দলে এর আগে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপ ফাইনালে রির্জাভ ক্রিকেটার হিসাবে রুতুরাজ গায়কোওয়াডের বদলে সুযোগ মিলেছিল তাঁর। তবে এবার সুযোগ চলে এল মূল দলে। আর এতেই উচ্ছ্বসিত তরুণ ব‍্যাটার। এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে যশস্বী বলেন,” বাবা জানতে পেরে কেঁদে ফেলেন। মায়ের সঙ্গে এখনও দেখা হয়নি। কয়েক দিনের মধ্যেই মায়ের সঙ্গে দেখা করতে যাব। সকাল থেকে বাইরে ছিলাম। অনুশীলনে গিয়েছিলাম, তারপর কিছু কাজ ছিল। ভাল লাগছে। নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। খুব উত্তেজিত আমি। সেই সঙ্গে চাই মাঠে নেমে নিজেকে উজাড় করে দিতে।”

এরপাশাপাশি যশস্বী আরও বলেন,” খুব ভাল প্রস্তুতি নিচ্ছি। সিনিয়রদের সঙ্গে কথাও হয় আমার। সকলেই বলে নিজের লক্ষ্যে স্থির থাকতে। তাদের থেকে শিখেছি যে, আমি কীভাবে খেলছি সেটাই গুরুত্বপূর্ণ।”

আইপিএল-এ ভালো খেলার সুবাদে ভারতীয় দলে সুযোগ যে আসবে তা আন্দাজ করেছিলেন যশস্বী। তাই ভারতীয় দল ঘোষণা না হওয়া পর্যন্ত একটা চাপ কাজ করছিল বলে জানালেন তিনি। এই নিয়ে যশস্বী বলেন,”একটা চাপ কাজ করছিল নিজের মধ্যে। যতক্ষণ না নামটা বোর্ডের তালিকায় দেখছি, ততক্ষণ এটা ছিল। এখন ভাল লাগছে।”

আরও পড়ুন:আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ পূর্ণ রোহিতের, হিটম‍্যানকে নিয়ে আবেগে ভাসলেন কোহলি


 

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...