Wednesday, June 24, 2026

সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার পাচ্ছেন বাংলার তিন কৃতী সাহিত্যিক!

Date:

Share post:

এই বছরের সাহিত্য অ্যাকাডেমি (Sahitya Academy)শিশু ও যুব পুরস্কার পাচ্ছেন বাংলার তিন কৃতী সাহিত্যিক (Three accomplished writers)! কলকাতা (Kolkata) থেকে এক সাহিত্যিক এবং জেলা থেকে দুই লেখক এই পুরস্কার পেয়ে যাচ্ছেন। সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার (Sahitya Academy Award)আসলে ভারতের একটি সাহিত্য সম্মান। ভারতে জাতীয় সারস্বত প্রতিষ্ঠান সাহিত্য অ্যাকাডেমি থেকে এই পুরস্কার দেওয়া হয়। ১৯৫৪ সাল থেকে ভারতের রাষ্ট্রভাষাগুলিতে রচিত অসামান্য সাহিত্যকীর্তিগুলির স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হচ্ছে। এই পুরস্কারের অর্থমূল্য ভারতীয় মুদ্রায় ৫০ হাজার টাকা।

চলতি বছরে ‘এরোপ্লেনের খাতা’ উপন্যাসের জন্য শিশু সাহিত্য পুরস্কার পাচ্ছেন কলকাতার বাসিন্দা কবি-লেখক শ্যামলকান্তি দাস। এছাড়া ‘মাঠরাখা’-র জন্য যুব পুরস্কার পেয়েছেন বাঁকুড়ার বাসিন্দা তরুণ লেখক হামিরুদ্দিন মিদ্যা। পাশাপাশি এছাড়া সাঁওতালি ভাষায় ‘দুসি’ গল্পগ্রন্থের জন্য যুব পুরস্কার পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরের তরুণ লেখক বাপি টুডু।

 

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...