Monday, April 6, 2026

রবীন্দ্রসঙ্গীত বলে কী গান গাইলেন ইন্দ্রাণী? সোশ্যাল মিডিয়ায় ছি ছি রব!

Date:

Share post:

স্টেজে উঠে নাম ডোবালেন অভিনেত্রী ইন্দ্রাণী হালদার (Indrani Haldar) । রবীন্দ্রসঙ্গীত (Rabindra Sangeet) গাইতে গিয়ে এ কী কাণ্ড ঘটালেন টলিউডের (Tollywood) জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি একটি ভিডিও সমাজমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। সেখানেই ধরা পড়েছে ইন্দ্রাণী হালদারের মারাত্মক ভুল। রবীন্দ্রসঙ্গীতকে অপমান করা হয়েছে বলেও বিক্ষুব্ধ সোশ্যাল মিডিয়ার (Social Media) একাংশ। ঠিক কী ঘটেছিল? ভাইরাল ভিডিও দেখাচ্ছে, কোনও এক মাচা শো-য়ে হাজির হয়েছিলেন ইন্দ্রাণী। সেখানে গানের অনুরোধ আসে তাঁর কাছে। অভিনেত্রী দাবি করেন তিনি খুব ভাল রবীন্দ্রসঙ্গীত গাইতে পারেন । ব্যাস এরপরেই মস্ত ভুল করে বসেন তিনি। রবীন্দ্রনাথের গান বলে মঞ্চে গেয়ে ওঠেন দ্বিজেন্দ্রগীতি।

আজকের দিনে সমাজমাধ্যম বরাবরই সক্রিয়। যে কোনও ঘটনা খুব সহজেই জনমানসে ছড়িয়ে পড়তে পারে। আর সেটা নিয়ে দ্রুত সমালোচনা শুরু হয়ে যায়। ইন্দ্রাণী যে কাণ্ড করেছেন তাতে রীতিমতো ট্রোলড হতে হচ্ছে তাঁকে। আসলে ভাইরাল ভিডিওতে দেখা যায়, মঞ্চে রবীন্দ্রসঙ্গীত গাওয়ার বদলে ইন্দ্রাণী ‘ধনধান্য পুষ্প ভরা’ গানটি গাইতে শুরু করেন। এরপরেই ভাইরাল ভিডিও। সোশ্যাল মিডিয়ায় এই কন্টেন্ট এখন নেটিজেনদের মিমের নতুন রসদ। যদিও ভিডিও-এর সত্যতা যাচাই করেনি এখন বিশ্ববাংলা সংবাদ।

 

Related articles

ভোট-বৈতরণী পার হতে ‘সহজপাঠ’ হাতিয়ার সিপিএমের, নিন্দা তৃণমূলের

বাংলায় ৩৫ বছর ক্ষমতায় ছিল সিপিএম (CPIM)। কিন্তু বর্তমান রাজনীতির ময়দানে কার্যত শূন্য তারা। এবার অস্তিত্ব রক্ষার তাগিদে...

উত্তরপ্রদেশ থেকে ২০০ গাড়ি সেনা, ইভিএম মেশিনে চিপ! সতর্ক করলেন মমতা

নির্বাচন কমিশনকে দিয়ে যে পদ্ধতিতে কারচুপি ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত কেন্দ্রের বিজেপি সরকার করে এসেছে, তার পর্দা...

বিয়ের প্রতিশ্রুতিতেও মুক্তি নয়, পকসো মামলায় কড়া বার্তা গুয়াহাটি আদালতের

প্রেমের সম্পর্কের কথা বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করা যায় না। পকসো মামলার শুনানিতে এই মন্তব্য করল গুয়াহাটি হাইকোর্ট...

মানুষের কাজ যে করবে সেই প্রার্থী: নাম না করে তপন চট্টোপাধ্যায়কে নিশানা তৃণমূল সুপ্রিমোর

“কেউ কেউ আছে কাজ করবে না, কিন্তু সারাজীবন তাঁকেই প্রার্থী করতে হবে। না দল সেটা কোনওদিনই করবে না“।...