Friday, April 3, 2026

মুর্শিদাবাদে বো.মা বাঁধতে গিয়ে মৃ.ত্যু! উদ্ধার প্রচুর বি*স্ফোরক

Date:

Share post:

পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধতে গিয়ে মৃত্যু হল এক যুবকের।শনিবার সকালে মুর্শিদাবাদের বেলডাঙায় দুর্ঘটনাটি ঘটে। জানা গেছে, পাট চাষের জমিতে বোমা বাঁধতে গিয়ে আচমকাই বিস্ফোরণ ঘটে ঝলসে যান এক যুবক। তাঁকে তড়িঘড়ি বেলডাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ২০টি বোমা উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন:বান্ধবীর কথা শুনে লাল রিঙ্কু, সটান উত্তর কেকেআর ব‍্যাটারের
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম আলিম শেখ।তিনি , মুর্শিদাবাদের বেলডাঙার কাপাসডাঙার বাসিন্দা। স্থানীয়দের দাবি, শনিবার সকাল থেকে মজ্যেমপুরে এলাকার একটি পাটের জমিতে বোমা বাঁধছিল বেশ কয়েকজন দুষ্কৃতী। সেই সময় হঠাৎ করেই বিস্ফোরণ হয়। স্থানীয়রা বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসে বেলডাঙা থানার পুলিশ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় এক যুবককে। বাকিরা পলাতক।


পঞ্চায়েত ভোটের আগে বোমা বাঁধার ঘটনায় যুবকের মৃত্যুকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। কংগ্রেসের দাবি, তৃণমূলই ভাড়া করা দুষ্কৃতী দিয়ে বোমা বাঁধার কাজ করা হচ্ছিল। যদিও তৃণমূল সেই অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, এই দুর্ঘটনার দায় কংগ্রেসের।

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...