Friday, June 26, 2026

পাটনার বৈঠকে মমতাকে ‘থ্যাঙ্ক ইউ’ বললেন রাহুল!

Date:

Share post:

‘থ্যাঙ্ক ইউ দিদি’।শুক্রবার পাটনায় বিরোধী দলগুলির বৈঠকে মুখোমুখি হন রাহুল গান্ধী ও মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিন আগেই রাহুলের জন্মদিনে টুইটে তাঁকে শুভেচ্ছা জানান তৃণমূল নেত্রী। পাটনার বৈঠকে মমতা ব্যক্তিগতভাবে সব নেতার সঙ্গেই কথা বলেন। শরীর-স্বাস্থ্যের খরব নেন। সেখানেই রাহুল গান্ধী মমতাকে সকলের সামনে ধন্যবাদ জানান। কিন্তু কেন ‘থ্যাঙ্ক ইউ’ বললেন রাহুল?

আরও পড়ুনঃকাকভোরে ভূ*মিকম্পে কাঁপল হরিয়ানা

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের মধ্যে কথা কাটাকাটি যখন চরমে ওঠে সেইসময় ও ত্রাতার ভূমিকা নেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। দিল্লি সরকারের বিরুদ্ধে কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে কংগ্রেসকে অবস্থান স্পষ্ট করতে হবে বলে সাফ জানান কেজরিওয়াল এবং ভগবন্ত মান। ঝগড়া চলতে থাকে মূলত খাড়্গে ও কেজরিওয়ালের মধ্যে। বৃহস্পতিবার রাতেই আপ ঘোষণা করেছিল, কংগ্রেস কথা না দিলে তারা বৈঠক থেকে ওয়াকআউট করবে। কিন্তু শেষ পর্যন্ত সেই কথামত কাজ করেননি কেজরিওয়াল।সেটা সম্ভব হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যস্থতায়।

শুক্রবারের বৈঠকে আপ-কংগ্রেস ঝগড়া যখন চরমে তখন পরিস্থিতি হালকা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়। তিনি বলেন, কেজরিওয়ালজি, খাড়্গেজি এবং রাহুলজি, আপনারা বৈঠক শেষে চা-বিস্কুট নিয়ে এক টেবিলে বসুন। আলাদা করে কথা বলুন। সমস্যা মিটে যাবে।
তৃণমূল নেত্রীর এই কথায় অনেকেই হেসে ওঠেন বটে। হাসির রেখা ফুটে ওঠে খাড়্গে এবং কেজরিওয়ালের মুখেও। কিন্তু মমতার কথা মেনে মুহূর্তে লড়াই থামিয়ে দেন দুই নেতা। পরিস্থিতি শান্ত হলে ফের অন্য আলোচনা শুরু করেন বৈঠকের আহ্বায়ক নীতীশ কুমার। তখনই নিজের মাইক্রোফোন চালু করে রাহুল তৃণমূল নেত্রীর উদ্দেশ্যে বলেন, ‘থ্যাঙ্ক ইউ দিদি’।
বৈঠকে শেষে মমতা একে একে সব নেতার সঙ্গেই কয়েক মিনিট করে কথা বলেন। নিজেই এগিয়ে যান তাঁদের দিকে। রাহুল তখনও বসে ছিলেন নিজের আসনে। মমতা তাঁর সঙ্গেও কিছুক্ষণ কথা বলেন। হাসিমুখে দু’জনকে কথা বলতে দেখা যায়।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...