Saturday, April 4, 2026

ক.ঙ্কালের হাতে সধবার চিহ্ন, সেপ.টিক ট্যাঙ্ক থেকে উ.দ্ধার মহিলার দে.হ!

Date:

Share post:

হাড়হিম করা ঘটনা কলকাতার সোনারপুরে (Sonarpur, Kolkata)। মিলনপল্লী এলাকায় এক বাড়ির সেপটিক ট্যাঙ্ক (Septic tank)থেকে মহিলার দেহ উদ্ধার করলেন গোয়েন্দারা। খুনের অভিযোগ উঠছে ঐ মহিলার স্বামীর বিরুদ্ধে। বাড়ির মালিক রূপালি মল্লিক জানিয়েছেন, দম্পতি ২০২০ সালে তাঁদের বাড়িতে ভাড়া থাকতে এসেছিলেন। দুমাস তাঁরা সেখানে ছিলেন। বাড়িওয়ালী জানিয়েছেন ভাড়াটেদের নাম ভোম্বল মণ্ডল (Bhombal Mondal) এবং তাঁর স্ত্রী টুম্পা মণ্ডল। সিআইডি (CID) সূত্রে খবর, টুম্পাকে শ্বাসরোধ করে খুন করেন তাঁর স্বামী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কুলতলির (Kultali) বাসিন্দা লক্ষণ হালদার অভিযোগ করেন, তাঁর মেয়ে টুম্পা মণ্ডলকে (Tumpa Mondal) খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপর সোনারপুর থানা (Sonarpur Police)তদন্ত শুরু করে। প্রাথমিক ভাবে মৃতার স্বামীর দিকেই সন্দেহ বাড়ে পুলিশের। জিজ্ঞাসাবাদ করে অভিযুক্ত ভোম্বলের কাছ থেকে কোনও জবাব না পেয়ে টুম্পা মণ্ডলের স্বামীকে গ্রেফতার করা হয়। কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশে গত ১৩ জুন এই ঘটনায় সিআইডি (CID) তদন্তভার নেয়। বারবার এড়িয়ে গেলেও ২৩ জুন জেরা চলাকালীন টুম্পার স্বামী খুনের কথা স্বীকার করে নেন।

পুলিশের গোয়েন্দা সূত্রে খবর, ২০২০ সালের মার্চ মাসে নিখোঁজ হয়ে যান দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের গৃহবধূ টুম্পা মণ্ডল। এর আগে অবশ্য বাপের বাড়িতে ফোন করে টুম্পা জানান, তাঁর স্বামীর মানসিক ও শারীরিক নির্যাতনের কথা। ২০২০-র এপ্রিলে গ্রেফতারও হয় টুম্পার স্বামী ভোম্বল মণ্ডল। কিন্তু জামিন পেয়ে যায়। এরপরও মেয়ের খোঁজ না মেলায়, হাইকোর্টের দ্বারস্থ হন টুম্পার বাবা। শনিবার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অভিযুক্তকে সঙ্গে নিয়ে সোনারপুরে গিয়ে বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে গৃহবধূ মৃতদেহ উদ্ধার সিআইডি আধিকারিকরা। কী কারণে খুন তা স্পষ্ট নয়।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...