Wednesday, June 24, 2026

প্রচারে কোন প্রার্থী ক’টি গাড়ি ব্যবহার করতে পারবেন? ক.ড়া নিয়ম বেঁধে দিল নির্বাচন কমিশন

Date:

Share post:

জুলাইয়ের ৮ তারিখে পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যেই প্রচারে নেমে পড়ছে শাসক-বিরোধী সব দলগুলিই। এর মধ্যেই ভোটপ্রচার ও পঞ্চায়েত নির্বাচনের দিন গাড়ি ব্যবহার নিয়ে কড়া নির্দেশিকা জারি করল কমিশন। জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত স্তরের প্রার্থীদের জন্য জারি হয়েছে আলাদা-আলাদা নির্দেশিকা। প্রচারেও কোন প্রার্থী ক’টা গাড়ি ব্যবহার করতে পারবে তা নির্দেশিকায় স্পষ্ট করে দিয়েছে কমিশন।

কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে জেলা পরিষদের প্রার্থীদের ও নির্বাচনী এজেন্টদের প্রচারে একটি মাত্র চারচাকার গাড়ি ব্যবহারের অনুমতি পাওয়া যাবে। তবে সেই নির্দিষ্ট গাড়িটির নম্বর আগে থেকে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে জানিয়ে রাখতে হবে। একই রকম ভাবে পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েত প্রার্থীদের প্রচার চার চাকার গাড়ি ব্যবহারের নিষেধাজ্ঞা কমিশনের। এই দুই স্তরের প্রার্থীরা ও তার নির্বাচনী এজেন্টরা দু চাকা অথবা তিন চাকার গাড়ি ব্যবহার করতে পারবেন। বাধ্যতামূলক ভাবে সেই গাড়ির নম্বর রিটার্নিং অফিসারকে জমা দিতে হবে।

প্রচারের ক্ষেত্রেও গাড়ি ব্যবহারে নির্দেশিকা জারি করেছে কমিশন। স্বীকৃত রাজনৈতিক দলগুলি প্রচারে, প্রতিটি সাব ডিভিশনে একটি করে গাড়ি ব্যবহার করতে পারবে। এছাড়া গোটা জেলার জন্য অতিরিক্ত আরো একটি গাড়ি ব্যবহার করা যাবে। মহকুমা শাসকের থেকে গাড়ির অনুমতি নিতে হবে। এছাড়াও আগাম অনুমতির সাপেক্ষে রোড শো তে চারটে গাড়ি ব্যবহার করার অনুমতি থাকছে। দুই, তিন ও চার চাকা মিলিয়ে চারটি গাড়ি ব্যবহারে কমিশনের ছাড়পত্র। প্রচারে বাইক rally করা যাবে না।

ভোটের দিন রাজনৈতিক দল গুলি দুচাকা, তিন চাকা অথবা চার চাকা দুটির বেশি গাড়ি নিয়ে যত্রতত্র ঘোরাতে নিষেধাজ্ঞা কমিশনের। রাজনৈতিক দল গুলোর গাড়িতে কোনোভাবেই ভোটার দের ভোট কেন্দ্রে নিয়ে আসা যাবে না। কমিশনের এই নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ কমিশনের।

আরও পড়ুন- ক.ঙ্কালের হাতে সধবার চিহ্ন, সেপ.টিক ট্যাঙ্ক থেকে উ.দ্ধার মহিলার দে.হ!

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...