Saturday, March 14, 2026

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত, আগামী ৪৮ ঘণ্টায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

Date:

Share post:

বাংলায় পুরোদমে ঢুকে পড়েছে বর্ষা। উত্তরে আগেই ঢুকে পড়েছিল এবার দক্ষিণেও শুরু হল বর্ষা। শনিবারের পর রবিবারও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। বেশি বৃষ্টি হতে পারে ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনায়। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে। বৃষ্টির জেরে গোটা রাজ্যের তাপমাত্রা কমতে পারে। আগামী ২৪ ঘণ্টায় আরও ২ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সবথেকে বেশি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। দক্ষিণের জেলাগুলিতে প্রায় ৪ ডিগ্রি সেলসিয়াসের মতো তাপমাত্রা কমতে পারে। এরই মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বলেও খবর। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। যার জেরে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ছাড়াও কলকাতা, হাওড়া, হুগলিতে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। ২৩ জুন থেকে রাজ্যের সব জেলাতেই শুরু হয়ে গিয়েছে বর্ষার বৃষ্টি। আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির (West Bengal- Rainfall) পূর্বাভাস থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।

আরও পড়ুন- রবিবার নির্দিষ্ট সময়েই চলবে নর্থ-সাউথ মেট্রো, বিজ্ঞপ্তি মেট্রোরেল কর্তৃপক্ষের

spot_img

Related articles

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...

চাপের মুখে পিছু হঠল শাহর দফতর: সোনম ওয়াংচুর বিরুদ্ধে গ্রেফতারি তোলা হচ্ছে

লাদাখের পরিবেশ আন্দোলন কর্মী সোনম ওয়াংচুকে জাতীয় নিরাপত্তা আইনে গ্রেফতারি আদৌ আইনসিদ্ধ কী? প্রশ্ন তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ...

কলকাতায় শুষ্ক আবহাওয়া, শনিবার বৃষ্টি উত্তরবঙ্গে!

উইকেন্ডে সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তে রোদের দাপট চওড়া হচ্ছে দক্ষিণবঙ্গে (South Bengal weather)। কলকাতায়...