Saturday, April 4, 2026

প্রয়াত লরেটো সিস্টার্সের সিস্টার সিরিল! শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

প্রয়াত লরেটো সিস্টার্সের সিস্টার সিরিল। মৃত‍্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭। ভারতে শিক্ষাবিস্তারে এক অন্যন্য ভূমিকা পালন করেছিলেন তিনি। ২০০৭ সালে সিস্টার সিরিলকে পদ্মশ্রী পুরস্কারে ভূষিত করা হয়। তাঁর প্রয়াণে শোকস্তব্ধ শিক্ষামহল। সিস্টার সিরিলের মৃত্যুতে মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

আরও পড়ুন:আজ থেকে শুরু কলকাতা লিগ, প্রথম ম‍্যাচে DHFC মুখোমুখি সার্দান


রবিবার সকালে লরেটো সিস্টার্সদের প্রতি সমবেদনা জানিয়ে একটি টুইট করেন মুখ‍্যমন্ত্রী। টুইটবার্তায় মমতা লেখেন, ‘একজন বিশিষ্ট শিক্ষা সংস্কারক,সমাজকর্মী এবং দরিদ্রের বন্ধু লরেটো সিস্টার্সের সিস্টার সিরিলের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যু আমাদের জন্য এক বিরাট ক্ষতি। রাষ্ট্রীয় কল্যাণ প্রকল্পে তাঁর অবদান অপরিসীম ছিল। লরেটো সিস্টার্সদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’


প্রসঙ্গত, ১৯৩৬ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করলেও ১৯৫৬ সালে ভারতে এসে শিক্ষা বিস্তারে বিরাট কর্মকাণ্ড স্থাপন করেন সিস্টার সিরিল। তাঁর প্রয়াণে শোকের ছায়া শিক্ষামহলে। ১৯৭৯ সালে লরেটো ডে স্কুল শিয়ালদহতে (কলকাতা) প্রিন্সিপাল পদ যোগদান করেন। তাঁর তত্ত্বাবধনায় লরেটো ডে স্কুলে বহু সংস্করণ হয়। প্রিন্সিপাল হিসাবে তাঁর মেয়াদকালে, এমন এক উচ্চ শ্রেণির বেসরকারি স্কুলে রূপান্তরিত হয় লরেটো যেখনে দরিদ্র,জাতি,ধর্ম নির্বিশেষে সকল ছাত্রীকে পড়ানো হত। তাঁর অবদান শিক্ষা জগতে এক দৃষ্টান্ত হয়ে থাকবে আজীবন।

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...