Saturday, June 20, 2026

কেন পিএসজি ছাড়লেন মেসি, জানালেন স্বয়ং নিজেই

Date:

Share post:

জল্পনার অবসান ঘটিয়ে পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন লিওনেল মেসি। পিএসজির সঙ্গে যে লিও সম্পর্ক শেষ করবেন, তা আগেই টের পাওয়া গিয়েছিল। তবে পিএসজি কেন ছাড়লেন তা নিয়ে এতদিন কোন মন্তব্য করেননি আর্জেন্তাইন সুপারস্টার। তবে এবার মুখ খুললেন লিও। জানালেন কেন ছাড়লেন পিএসজি। কারণ হিসাবে মেসির কথায় পিএসজির সমর্থকদের কথাই উঠে এসেছে।

শনিবার এক সাক্ষাৎকারে পিএসজি ছাড়া নিয়ে এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে মেসি জানান,”শুরুতে যেভাবে পিএসজি সমর্থকরা আমাকে গ্রহণ করেছিল, তাতে মুগ্ধ হয়েছিলাম। তাদের অভ্যর্থনা খুব সুন্দর ছিল। কিন্তু পরে প্যারিসের জনসাধারণের একটি অংশ আমার সঙ্গে অন্যরকম আচরণ শুরু করে। তবে অনেকের ব্যবহারই শুরুর দিকে বেশ ভালো ছিল।” পিএসজি সমর্থকরাই যে মেসির ক্লাব ছাড়ার কারণ, তা যদিও অনেক আগেই অনুমান করা গিয়েছিল। তবে এবার  তা সত্যি হল।

তবে আর্জেন্তাইন সুপারস্টার একা নন, এমন সমস্যায় এর আগে পড়তে হয়েছে পিএসজি-র অন্য তারকাদেরকেও। মেসি নিজেই সাক্ষাৎকারে জানিয়েছেন সেই কথা। সেই তালিকায় যেমন রয়েছেন নেইমার, ঠিক তেমনি আছেন কিলিয়ান এমবাপেও। সেই কারণেই শোনা যাচ্ছে এমবাপেও ক্লাব ছাড়তে পারেন।

এই নিয়ে মেসি আরও বলেন, “প্যারিসের সমর্থকদের মধ্যে বিভেদ তৈরি করার কোনো উদ্দেশ্য আমার ছিল না। তবে আমি মনে করি, তারা এ ধরনের আচরণেই অভ্যস্ত। আমার আগে এমবাপে ও নেইমারের সঙ্গেও এমনটি হয়েছে। আমি তাদের সঙ্গেই থাকতে পছন্দ করি, যারা আমাকে সম্মান করে। আমি তাদের প্রতি সম্মান দেখিয়ে ওখান থেকে চলে এসেছি। এর বেশি কিছু আর নেই। ”

আরও পড়ুন:আজ থেকে শুরু কলকাতা লিগ, প্রথম ম‍্যাচে DHFC মুখোমুখি সার্দান


 

 

Related articles

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...

নিট পরীক্ষা নিয়ে চরম হতাশায় ৩৭ দিনে আত্মঘাতী ১২ পরীক্ষার্থী

"পরীক্ষা এত ভালো হয়েছে যে স্বয়ং ঈশ্বরও আমাকে সফল হওয়া থেকে আটকাতে পারবেন না"— গত ৩ মে নিট...

২১ কাঠা জমি নিয়ে টানাপোড়েন, সুরুচি সংঘের দুয়ারে LIC-র নোটিশ

বছরের পর বছর যে মাঠে হয়েছে শহরের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো, সেই জমির মালিকানা নিয়েই এবার বড় প্রশ্ন উঠল।...

ওসির পরে এবার বিডিও-র চেয়ারে গৌরীশঙ্কর! মুর্শিদাবাদে বিজেপির মন্ত্রীর কীর্তিতে তাজ্জব রাজ্যবাসী

ওসির পরে বিডিও-র চেয়ারে চেয়ারে বসে পড়লেন রাজ্যের মন্ত্রী ও মুর্শিদাবাদের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ (Goirishankar Ghosh)। সাগরপাড়া থানায়...