Sunday, June 7, 2026

১২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে পানিহাটি ত্রাননাথ উচ্চ বিদ্যালয়ে ‘ত্রাননাথ মঞ্চে’র উদ্বোধন

Date:

Share post:

পানিহাটি ত্রাননাথ উচ্চ বিদ্যালয়ের ১২৫ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে উদ্বোধন হল নব নির্মিত মঞ্চের। গত ২৪ জুন বিদ্যালয়ের এই নব নির্মিত ‘ত্রাননাথ মঞ্চে’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ অধ্যাপক সৌগত রায় এবং পশ্চিমবঙ্গ সরকারের মুখ্য সচেতক ও পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সহ বিশিষ্টরা। উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক মন্ডলী ও বর্তমান ও প্রাক্তন শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা।

সাংসদ সৌগত রায় বলেন, একটি শিক্ষা প্রতিষ্ঠান ১২৫ বছর ধরে এই সমাজকে শিক্ষার আলো দেখাচ্ছে। এমন একটি অনুষ্ঠান বর্তমান প্রজন্মকে আরো বেশি উৎসাহিত করবে। বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক,  নির্মল ঘোষ বলেন, পানিহাটি ত্রাণনাথ উচ্চ বিদ্যালয় আমাদের পানিহাটির গর্ব। এই বিদ্যালয়ের বহু ছাত্র-ছাত্রী আজ সমাজে উচ্চ স্তরে প্রতিষ্ঠিত। শিক্ষার এই পিঠস্থান তার প্রতিষ্ঠাতাকে সম্মান জানাতে যে উদ্যোগ নিয়েছে তাকে সাধুবাদ জানাই। বিশিষ্ট অতিথি থেকে শুরু করে ছাত্রছাত্রী অভিভাবকদের উপস্থিতিতে এদিনের অনুষ্ঠান ছিল জমজমাট।

Related articles

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...