Saturday, April 4, 2026

নন্দীগ্রামে প্রচারেও শুভেন্দুকে ধু.য়ে দিলেন কুণাল

Date:

Share post:

সারদা মামলায় এফআইআরে নাম থাকা শুভেন্দু অধিকারীকে পাশে বসিয়ে দুর্নীতি নিয়ে কথা বলা সুকান্তর মানায় না বলেই কটাক্ষ কুণাল ঘোষের। এরই পাশাপাশি, রবিবার প্রচারে বেরিয়ে ফের বিরোধী দলনেতাকে তোপ দাগলেন তৃণমূল মুখপাত্র। ‘কেন দল বদলাল শুভেন্দু?’, নন্দীগ্রামে দাঁড়িয়ে বিরোধী দলনেতাকে আক্রমণে কুণাল ঘোষ।

এমনকি, ওন্দায় মালগাড়ির দুর্ঘটনার নেপথ্যে তৃণমূল জড়িত থাকতে পারে বলে বিজেপির এই হাস্যকর দাবিকে আমলই দিল না তৃণমূল। পরপর দুর্ঘটনা থেকে শিক্ষা নিয়ে রেল কর্তৃপক্ষের আরও সচেতন হওয়া উচিত বলেই মনে করছেন শাসকদলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

দু্র্ঘটনার কারণ নিয়ে কিছুটা সন্দেহপ্রকাশ করেছেন শুভেন্দু। তাঁর দাবি, “রেল কর্তৃপক্ষ নিশ্চয়ই দেখবে ভারতের কোথাও হচ্ছে না, পশ্চিমবঙ্গে কেন হচ্ছে।শুভেন্দুর দাবিকে পাত্তা দিতেই নারাজ তৃণমূল। রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “বাহানাগার রেল দুর্ঘটনায় নিজেদের গলদ না থাকলে কেন বদলি করা হল। তারপরেও একের পর এক দুর্ঘটনা ঘটছে। রেল দফতর নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ। আমরা কোন পাড়ায় গণ্ডগোল হল সেদিকে নজর দিই। এদিকে দিই না।”
তৃণমূলের উন্নয়নে মানুষ পাশে আছে। নন্দীগ্রামে তৃণমূলের জয় নিয়ে নিশ্চিত তিনি।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...