Friday, April 3, 2026

নুসরত না সায়ন্তনী , ‘মে.ন্টাল’ যশকে সামলাবেন কে!

Date:

Share post:

যশ নুসরতের প্রযোজনা সংস্থার কথা গোটা টলিউড জানে। তবে এবার যশ দাশগুপ্ত (Yash Dasgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan) দুজনেই এভাবে ‘মেন্টাল’ হয়ে যাবেন এটা বোধহয় স্বপ্নেও কল্পনা করা যায়নি। বাবা যাদব (Baba Yadav)-এর পরিচালনায় আসছে কপ ইউনিভার্সের ছবি ‘মেন্টাল’,প্রযোজনা করছেন রিয়েল লাইফ জুটি যশ (Yash Dashgupta) ও নুসরত (Nusrat Jahan)। রবিবার প্রকাশ্যে এলো সেই ছবির প্রথম ঝলক। ‘ মেন্টাল ‘ যশের দাবাং লুকে মিশেছে দুষ্টুমি ভরা হাসি। কৌতুহল বাড়ছে ফ্যানেদের।

যশ নুসরত জুটি এখন একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারেন না। তা সে রিল হোক বা রিয়েল লাইফ। সোশ্যাল মিডিয়ায় আজ যশের লুক শেয়ার করে নিয়ে নুসরত লিখেছেন, ‘স্বভাবটা জেন্টল, দিল সে সেন্টিমেন্টাল, বাট ফর দ্য ডেভিল, হি ইজ মেন্টাল’। যশ বরাবরই জানিয়েছেন তিনি কমার্শিয়াল ঘরানার ছবিতেই বেশি স্বচ্ছন্দ। এই ছবি সেই ইঙ্গিতই দিচ্ছে।

এই ছবি দিয়েই দীর্ঘদিন পরে বাংলায় ফিরছেন অভিনেত্রী সায়ন্তনী গুপ্ত। বাঙালি এই অভিনেত্রী মূলত মুম্বইতে কাজ করেন। এবার তিনি যশের নায়িকা। তাহলে নুসরত? জানা যাচ্ছে এবার তিনি নেগেটিভ চরিত্রে।

 

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...