Tuesday, June 23, 2026

প্রজ্ঞাদীপার র.হস্যমৃ.ত্যুতে নাম জড়াল ধৃ.ত লিভ-ইন পার্টনার ৪ বাংলাদেশী বন্ধুর!

Date:

Share post:

ডাঃ প্রজ্ঞাদীপা হালদারের (prajnadeepa haldar) মৃত্যুতে রহস্য ক্রমশ ঘণীভূত হচ্ছে। তাঁর লিভ-ইন পার্টনার সেনা চিকিৎসক কৌশিক সর্বাধিকারীকে (Kaushik Sarbadhikari) গ্রেফতারের পরে নজরে তাঁর চার বাংলাদেশী বন্ধু। কেন বাংলাদেশের নাগরিকদের সঙ্গে কৌশিকের ঘনিষ্ঠ সম্পর্ক সেটা খতিয়ে দেখা হচ্ছে।

ওই চার বাংলাদেশী ভারতে এসে কেন্দ্রীয় সরকারি গেস্ট হাউসে (Guest House) উঠেছিলেন। কিন্তু কৌশিকের সঙ্গে তাঁদের যোগাযোগ হল কী করে? জেরায় কৌশিক জানিয়েছেন, ঘটনার সন্ধেয় তিনি চার বাংলাদেশী বন্ধুকে ব্যারাকপুরের বিভিন্ন দ্রষ্টব্য স্থান ঘোরাতে নিয়ে গিয়েছিলেন। তাঁরা কৌশিকের বাড়িতেও যান। সেখানে মদ্যপানের আসর বসে। কৌশিকের বয়ানের সঙ্গে তথ্য় প্রমাণ মিলিয়ে দেখা হচ্ছে। শুধুই কি ঘুরতেই নিয়ে গিয়েছিলেন কৌশিক? নাকি কোনও ঘটনা লুকোতেই এই চক্রান্ত!

পুলিশ সূত্রে খবর, ব্যারাকপুর সেনা ক্যান্টনমেন্টের ইতিহাস নিয়ে বই লিখছিলেন প্রজ্ঞাদীপা। মঙ্গল পাণ্ডে থেকে সিপাহী বিদ্রোহ- ইতিহাসের দলিল ওই বইতে লিপিবদ্ধ থাকার কথা। এই কাজে সাহায্য করছিলেন কৌশিক। এর সঙ্গে ওই চার বাংলাদেশী নাগরিক কোনওভাবে জড়িত কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ। উত্তর জানতে লাগাতার কৌশিককে জেরা করা হচ্ছে।

 

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...