Saturday, April 4, 2026

নিয়োগ দু.র্নীতিতে ধৃ.ত কুন্তল ঘোষের স্ত্রী এবং শ্যালককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

Date:

Share post:

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে ধৃত কুন্তল ঘোষের স্ত্রী এবং শ্যালককে জিজ্ঞাসাবাদ করল  সিবিআই। সোমবার দুপুরে সিবিআই দফতরে হাজিরা দিলেন তারা। ‘বিতর্কিত’ চিঠি মামলার তদন্তে তাদের তলব করেছিল সিবিআই। পেয়ে সোমবার নিজাম প্যালেসে যান কুন্তল-পত্নী, জয়শ্রী এবং তাঁর শ্যালক। এই দিনই প্রেসিডেন্সি সংশোধানাগারের চিকিৎসক পিকে ঘোষকেও জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, চিঠির বিষয়ে পরিবারের সদস্যদের কুন্তল আগে কিছু জানিয়েছিলেন কি না, তা জানতেই তাঁর স্ত্রী এবং শ্যালককে তলব করা হয়েছিল।যদিও সিবিআইয়ের প্রশ্নের জবাবে তারা স্পষ্ট জানান, এই বিষয়ে তাদের সঙ্গে কখনও কোনও আলোচনাই হয়নি।

রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতিতে ধৃত তৃণমূলের বহিষ্কৃত যুবনেতা কুন্তল দাবি করেন যে, অভিষেকের নাম বলার জন্য তাঁকে ‘চাপ’ দিচ্ছে ইডি, সিবিআই। এই সংক্রান্ত অভিযোগ জানিয়ে নিম্ন আদালতে চিঠিও দেন কুন্তল। পুলিশি হস্তক্ষেপ চেয়ে চিঠি পাঠান কলকাতার হেস্টিংস থানাতেও। তার পর কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাঁর পর্যবেক্ষণে জানান, প্রয়োজনে সিবিআই বা ইডি অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে পারবে। সেই একই নির্দেশ বহাল রাখেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহাও।

Related articles

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...