Saturday, April 4, 2026

জনবিরোধী: রেশনে চাল-গমের জোগান বন্ধ কেন্দ্রের! চাল কিনে পরিস্থিতি সামালানোর নির্দেশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রাজ্যের গরিব মানুষের মুখের গ্রাস কেড়ে নিতে রেশনের চাল-গমের জোগান বন্ধ করে দিল মোদি সরকার। একশো দিনের কাজ, আবাস যোজনার পর কেন্দ্রের আরও একটি জনবিরোধী সিদ্ধান্ত। তবে কেন্দ্রের মুখাপেক্ষী না থেকে নিজেরাই বাজার থেকে চাল কিনে পরিস্থিতি সামাল দিতে উদ্যোগী হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। রেশনে যাতে কোনও সংঙ্কট না হয় সেজন্য স্পষ্ট নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

খাদ্য দফতর সূত্রে খবর, রেশনে (Ration) বিলি করার জন্য রাজ্যের হাতে থাকা চাল-গমের ভাণ্ডার তলানিতে। এমতাবস্থায় ৯ জুন রাজ্যের খাদ্যসচিব পারভেজ আহমেদ সিদ্দিকি খাদ্য মন্ত্রকে চিঠি দিয়ে অবিলম্বে রাজ্যকে চাল, গম পাঠানোর আবেদন জানান। সেখানে খাদ্যশস্য়ের সঙ্কটের কথা জানিয়ে খাদ্যসচিবকে অনুরোধ করেন, চলতি বছরের বাকি ৬ মাসের রেশন দেওয়ার জন্য যেন রাজ্যকে ৮০ হাজার মেট্রিক টন গম দেওয়া হয়। যদি গম দেওয়া সম্ভব না যায়, তাহলে রাজ্যের রেশন ব্যবস্থা চালু রাখতে যেন চাল দেওয়া হয়। ২০২৩ সালের জুলাই মাস থেকে ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত রাজ্যের রেশন ব্যবস্থা স্বাভাবিক থাকবে বলেও জানানো হয়।

তবে, খাদ্য দফতর সূত্রের খবর, রাজ্যের এই আবেদন পত্রপাঠ খারিজ করে দিয়েছে কেন্দ্র। মন্ত্রকের তরফে জানানো হয়েছে, তাদের পক্ষে এখন চাল দেওয়া সম্ভব নয়। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ চাল উৎপাদনে যে সারা দেশের মধ্যে প্রথম সেকথা স্মরণ করিয়ে রাজ্যেকে রেশনের চাল যোগাড় করে নেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে। এখন রেশনে চালের জোগান বজায় রাখতে খোলা বাজার থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের খাদ্য দফতর। খাদ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সমগ্র প্রক্রিয়া পরিচালনার জন্য ৭ সদস্যের একটি কমিটিও ঘোষণা করা হয়েছে। চাল কেনায় সম্পূর্ণ স্বচ্ছতা রাখতে ই-টেন্ডার মারফৎ চাল কেনা হবে বলে খাদ্য দফতরের তরফে জানানো হয়েছে।

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...