Friday, June 26, 2026

ইশতেহারের পর প্রচারেও তৃণমূলকে নকল ”শূন্য” সিপিএমের! এবার স্টেশনে স্টেশনে বামেরা

Date:

Share post:

সোমনাথ বিশ্বাস:আসন্ন পঞ্চায়েত ভোটের জন্য সম্প্রতি আলিমুদ্দিন থেকে ইশতেহার প্রকাশ করেছে সিপিএম। সেই ইশতেহারের ছত্রে ছত্রে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জনমুখী প্রকল্পের ছোঁয়া। অর্থাৎ, তৃণমূলকে নকল করে তৃণমূলের বিরুদ্ধে পঞ্চায়েতে লড়তে যাচ্ছে বামেরা। অথচ, সারা বছর ধরে তৃণমূল সরকারের প্রকল্পগুলি নিয়ে মিথ্যাচার করেন সেলিম-সুজন-বিমান বসুরা।

আরও পড়ুন:মুখ্যমন্ত্রীর কোচবিহার সফরের মাঝেই দিনহাটায় তৃণমূল প্রার্থীর উপর হা.মলা! অভিযুক্ত বিজেপি

এখানেই শেষ নয়। ইশতেহারের পর এবার প্রচার কৌশলেও তৃণমূলকে নকল করল “শূন্য” সিপিএম। কীভাবে? গত সপ্তাহ থেকে গ্রামের পাশে মহানগর থিম নিয়ে প্রচার শুরু করেছে শাসক দল তৃণমূল। অভিনব প্রচারের পন্থা হিসেবে শিয়ালদহ স্টেশনে মঞ্চ করে তৃণমূল। কলকাতায় পঞ্চায়েত ভোট নেই কিন্তু নিত্যদিন শিয়ালদহ স্টেশন দিয়ে জেলার লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করেন। গত বৃহস্পতিবার কুণাল ঘোষ, সোহম চক্রবর্তী, মদন মিত্র, শশী পাঁজা সহ নেতৃত্ব শিয়ালদহ স্টেশনে প্রচার করেন। সঙ্গে লিফলেট ও জাগো বাংলা দেওয়া হয় নিত্য যাত্রীদের হাতে। টানা তিনদিন চলে এই প্রচার। আজ, সোমবার থেকে একই কায়দায় মন্ত্রী অরূপ রায়ের নেতৃত্বে হাওড়া স্টেশনে প্রচার অভিযানে নামছে তৃণমূল। লক্ষ্য নিত্যযাত্রী জেলার ভোটারদের কাছে পঞ্চায়েতের আগে তৃণমূলের বার্তা পৌঁছে দেওয়া।

এবার সেই কৌশল অবলম্বন করলে সিপিএম। বলা চলে তৃণমূলের প্রচার কৌশল নকল করল বামেরা। কলকাতা জেলা সিপিএমের তরফে আজ, সোমবার ভোর সাড়ে চারটে থেকে কলকাতার ৭টি রেল স্টেশনে পঞ্চায়েত ভোটের প্রচার চালাচ্ছে বামেরা। শিয়ালদহ ছাড়াও বিধাননগর, বালিগঞ্জ, টালিগঞ্জ, ঢাকুরিয়া, যাদবপুর, দমদম স্টেশনে তৃণমূলের কায়দায় প্রচার চালাচ্ছে সিপিএম।

Related articles

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...