Friday, June 26, 2026

রোনাল্ডোর রেকর্ড ভাঙা নিয়ে বড় মন্তব্য মেসির

Date:

Share post:

ফুটবল বিশ্বে এই মুহূর্তে দুই সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। একের পর এক নজির গড়ে চলেছেন এই দুই কিংবদন্তি ফুটবলার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রেকর্ড ভাঙা নিয়ে বড় বার্তা দিলেন লিও। মেসিকে জিজ্ঞাসা করা হয়, রোনাল্ডোর রেকর্ড ভাঙা কতটা গুরুত্বপূর্ণ তাঁর কাছে? এই লিও বলেন, আমি এসব নিয়ে নজর দিই না।

এক সাক্ষাৎকারে লিও বলেন,” না এখন কোন গুরুত্ব নেই। আগেও বলেছি, কেরিয়ারের এই পর্যায়ে এসে, আমি এসব নিয়ে নজর দিই না। আমি নজর দিই আর্জেন্তিনা আর ক্লাব পর্যায়ে কি পেতে পারি, যেখানে আমি ভাগ্যবান চ্যাম্পিয়ন্স লিগ ও বিশ্বকাপের মত গুরুত্বপূর্ণ খেতাব জিততে পেরে। আমি ভাগ্যবান যে আমি সব জিতেছি, আর কেরিয়ারের শেষে সেটাই গুরুত্বপূর্ণ। অবশ্যই, গোল আর রেকর্ড থাকবেই, কিন্তু আমি মনে করি, সেগুলি খুব একটা গুরুত্বপূর্ণ নয় তবে এগুলি ভালো উপলব্ধি।”

২০২২ সালে ৩৬ বছরের খরা কাটিয়ে নেতৃত্ব দিয়ে দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিও। ক্লাব ফুটবলে পিএসজি ছেড়ে মার্কিনযুক্তরাষ্ট্রের ইন্টার মিয়ামিতে যোগ দিতে চলেছেন লিও। ওপরদিকে সৌদি আরবের ক্লাব আল নাসেরের খেলছেন রোনাল্ডো।

আরও পড়ুন:ধোনির সামনে চকোলেটের ট্রে নিয়ে হাজির বিমানসেবিকা, ভাইরাল ভিডিও

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...