Friday, June 12, 2026

তৃণমূল কার্যালয়ে শ্রীনু নাইডু খু*নে বাসব রামবাবু-সহ ধৃত ১৩ জনই বেকসুর খালাস!

Date:

Share post:

ছ’বছর আগে খড়্গপুর পুরসভা এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে ঢুকে গুলি করে খুন করা হয় শ্রীনু নাইডুকে। মৃত্যু হয় ভি ধর্মা রাও নামে শ্রীনুর এক সহযোগীরও।সেই খুনের ঘটনায় অভিযুক্ত বাসব রামবাবু-সহ ১৩ জনকে বেকসুর খালাস করার নির্দেশ দিল মেদিনীপুরের আদালত।
মামলার তদন্তে নেমে খড়্গপুরের আর এক রেল মাফিয়া বাসব রামবাবুকে অন্ধ্রপ্রদেশের তানুকা থেকে গ্রেফতার করে পুলিশ। এই জোড়া খুনের ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতার করা হয়। ঘটনার ৮৭ দিনের মাথায় আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। সেই মামলাতেই মেদিনীপুরের চতুর্থ অতিরিক্ত দায়রা বিচারক মন্দাক্রান্তা সাহার এজলাসে মঙ্গলবার ছিল রায়। বিচারক রায়ে রামবাবু-সহ ১৩ জনকেই বেকসুর খালাস করার নির্দেশ দেন।
আদালতের এই রায়কে চ্যালেঞ্জ করে উচ্চতর আদালতে যাওয়ার কথা ভাবছে। শ্রীনুর স্ত্রী পূজা এই রায় শুনে হতাশ। তিনি বলেন, দু’জন মানুষ খুন হয়ে গেলেন। আহত হলেন আরও মানুষ। কিন্তু রায়ে সকলকে বেকসুর খালাস দিয়ে দেওয়া হল!
প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ জানুয়ারি দুপুর ৩টে নাগাদ খড়্গপুর পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে নিউ সেটলমেন্ট এলাকায় তৃণমূলের ওয়ার্ড কমিটির কার্যালয়ে বসেছিলেন শ্রীনু নাইডু। সেই সময় কয়েক জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি গুলি করে শ্রীনুকে। রাতে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হলে খড়্গপুরের রেল মাফিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। হামলায় মৃত্যু হয় ২৫ বছরের ধর্মা রাও নামে শ্রীনুর এক শাগরেদেরও। জখম হন তিন জন।

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...