Friday, June 12, 2026

বিমানের মেঝেতে ম.ল-মূ.ত্র ত্যাগ! ফের শিরোনামে এয়ার ইন্ডিয়া

Date:

Share post:

একের পর এক কাণ্ডের জেরে বারবার শিরোনামে এয়ার ইন্ডিয়ার বিমান (Air India flight)। এবার অভব্যতার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে। প্রকৃতির ডাকে সাড়া দিতে শৌচাগারে না গিয়ে বিমানে যাত্রী আসনের পাশেই মলত্যাগ করেছেন অভিযুক্ত বলে এয়ার ইন্ডিয়া(Air India) সূত্রে খবর। মুম্বই-দিল্লি এআইসি ৮৬৬ (Mumbai Delhi AIC) ফ্লাইটে এই ঘটনা ঘটেছে। অন্যান্য প্যাসেঞ্জারের অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ওই যাত্রীকে গ্রেফতার করেছে পুলিশ (Police)।

সূত্রের খবর গত ২৪ জুন রাম সিং নামে এক যাত্রী উল্লেখ্য ফ্লাইটের ১৭এফ (17F) নম্বর সিটে বসেছিলেন। বিমান যাত্রা শুরু করার কিছু সময় পরেই ওই ব্যক্তি বিমানের মেঝেতে মল-মূত্র ত্যাগ এবং থুথু ফেলতে শুরু করেন বলে অভিযোগ। বিষয়টি নজরে আসার পর প্রাথমিকভাবে বিমানের কেবিন ক্রু’রা তাঁকে সতর্ক করলেও তিনি বিন্দুমাত্র কর্ণপাত করেননি। বিমান অবতরণের পরই এয়ার ইন্ডিয়ার নিরাপত্তা আধিকারিকদের প্রধান ওই যাত্রীকে স্থানীয় থানায় নিয়ে যান। সবটা জানার পর পুলিশ রাম সিংকে গ্রেফতার করে এবং তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ এবং ৫১০ ধারায় মামলা রুজু করা হয় বলে খবর।

 

Related articles

অভিষেককে সাড়ে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিআইডির, রবিবার ফের তলব

বিধানসভায় সই জাল মামলায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) জিজ্ঞাসাবাদ করল...

বিজেপির বিজয় মিছিলের বোমায় প্রাণ গেল খুদের! তামান্নায় বিপ্লব, তনভিরে নীরবতা কেন? প্রশ্ন তৃণমূলের

বিজেপির বিজয়োল্লাসের বলি ছোট্ট শিশু! বাংলায় একমাসের বিজেপি সরকারের বিজয় মিছিল থেকে ছোঁড়া বোমার আতঙ্কে বাইক থেকে ছিটকে...

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...