Saturday, April 4, 2026

বাগডোগরা ফেরার পথে দু.র্যোগের মুখে মুখ্যমন্ত্রীর কপ্টার, এয়ারবেসে জরুরি অবতরণ

Date:

Share post:

জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরার পথে দুর্যোগের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার (Helicopter)। চালকের তৎপরতায় সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। নিরাপদে রয়েছেন মুখ্যমন্ত্রী ও সফরসঙ্গীরা। প্রবল বৃষ্টির কারণেই এই বিভ্রাট বলে প্রাথমিক সূত্রে খবর।

<span;>এদিন জলপাইগুড়ির সভা সেরে ক্রান্তি থেকে কলকাতায় ফেরার জন্য বাগডোগরা (Bagdogra) উদ্দেশে রওনা হয়েছিলেন মমতা বন্দোপাধ্যায়। সেই সময় আবহাওয়া খারাপ থাকলেও, ওড়া যাবে না এমন পরিস্থিতি ছিল না। কিন্তু মাঝ আকাশেই প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট (Pilot) সঙ্গে সঙ্গেই কপ্টারের মুখ ঘুরিয়ে যেদিকে পরিষ্কার আকাশ সেদিকে উড়তে শুরু করেন। সেবক এয়ার বেসে অবতরণের মতো অনুকূল পরিস্থিতি থাকায় সেখানেই কপ্টার নামানো হয়। সূত্রের খবর, মুখ্যমন্ত্রী নিরাপদে রয়েছেন। তবে কখন তিনি আবার কলকাতার অভিমুখে রওনা হতে পারবেন তা এখনও জানা যায়নি।

 

 

 

 

Related articles

স্যান্টনার দলে আসায় স্বস্তিতে MI, দিল্লির চিন্তা বুমরাহকে নিয়ে

উইকেন্ডে মুখোমুখি দুই মেট্রো সিটি। একদিকে রাহুল - অক্ষরদের দিল্লি ক্যাপিটালস অন্যদিকে রোহিত-হার্দিকদের শক্তিশালী মুম্বই ইন্ডিয়ান্স (DC vs...

সাহস থাকলে যাদের নাম কেটেছেন তাঁদের সঙ্গে কথা বলুন: শাহকে চ্যালেঞ্জ মমতার

এসআইআর প্রক্রিয়ায় যে দুটি জেলায় সব থেকে বেশি ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে তার অন্যতম মালদহ।...

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...