Wednesday, April 8, 2026

ফের বাঁ পায়ে চোট মুখ্যমন্ত্রীর, আঘাত কোমরেও: SSKM-এ চলছে পরীক্ষা

Date:

Share post:

জলপাইগুড়ি থেকে বাগডোগরা বিমানবন্দরে ফেরার পথে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হেলিকপ্টার (Helicopter)। সেবক এয়ারবেসে জরুরি অবতরণ করানো হয় কপ্টারটিকে। নামতে গিয়ে পায়ে ও কোমরে আঘাত লাগে মুখ্যমন্ত্রীর। এর পরেই কলকাতা পৌঁছে মুখ্যমন্ত্রীকে SSKM-এ নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর শারীরিক পরীক্ষা চলছে।

এদিন জলপাইগুড়ির সভা সেরে ক্রান্তি থেকে কলকাতায় ফেরার জন্য বাগডোগরা (Bagdogra) উদ্দেশে রওনা হয়েছিলেন মমতা বন্যোকাপাধ্যায়। সেই সময় আবহাওয়া খারাপ থাকলেও, ওড়া যাবে না এমন পরিস্থিতি ছিল না। কিন্তু মাঝ আকাশেই প্রবল বৃষ্টি শুরু হয়। পাইলট (Pilot) সঙ্গে সঙ্গেই কপ্টারের মুখ ঘুরিয়ে যেদিকে পরিষ্কার আকাশ সেদিকে উড়তে শুরু করেন। সেবক এয়ার বেসে অবতরণের মতো অনুকূল পরিস্থিতি থাকায় সেখানেই কপ্টার নামানো হয়। সেই সময়ই পায়ে ও কোমরে চোট পান মমতা। চোট লাগে সেই বাঁ পায়ে, যেখানে গত বিধানসভা নির্বাচনে প্রচারে গিয়ে নন্দীগ্রামেও চোট পান মুখ্যমন্ত্রী। এয়ারবেস থেকে মমতাকে সড়কপথে নিয়ে যাওয়া হয় বাগডোগরায়। সেখান থেকে বিমানে দমদম বিমানবন্দরে পৌঁছন তিনি। গ্রিন করিডর করে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয় তাঁকে। গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে বসতে চাননি মুখ্যমন্ত্রী। তাঁকে ধরে নিয়ে যাওয়া হয় উডবার্ন ওয়ার্ডে। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, কলকাতার পুলিশ কমিশনার-সহ পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তারা। এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায় গেটে দাঁড়িয়েই মুখ্যমন্ত্রীকে ভিতরে নিয়ে যান। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে রাখা হয়েছে মুখ্যমন্ত্রীকে। যদিও তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হবে নাকি আজই ছেড়ে দেওয়া হবে, তা এখনও স্থির হয়নি। অর্থোপেডিক, নিউরো মেডিসিন, ফিজিক্যাল মেডিসিন-সহ বিভিন্ন বিভাগের চিকিৎসকরা তাঁকে পরীক্ষা করেছেন।

 

Related articles

স্টুডিও পাড়ায় ‘নিষিদ্ধ’ অভিনেতা-পরিচালকরা কাজে ফিরবেন কি, ফের শিরোনামে দেব – স্বরূপ দ্বন্দ্ব!

টলিপাড়ায় 'ব্যান' কালচার নিয়ে সমস্যা যেন কাটতেই চাইছে না। একদিকে যখন শিল্পী কলাকুশলীদের সুরক্ষার জন্য মঙ্গলবার দিনভর মিটিং...

নির্বাচনী প্রচারে আজ হুগলিতে মমতা, সভা করবেন আরামবাগ-বলাগড়-শ্রীরামপুরে

বিধানসভা ভোটের প্রচারে বুধবার হুগলি জেলার (Hooghly) পাঁচ বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের সমর্থনে জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

যুদ্ধ থামল! ইরানের শর্তে মাথা নত আমেরিকার

পশ্চিম এশিয়ায় যে আগ্রাসী যুদ্ধনীতি নিয়ে হরমুজ প্রণালী খোলার প্রক্রিয়া চালাচ্ছিলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) তা সম্পূর্ণভাবে পরাক্রান্ত।...

আজ ভবানীপুরের প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করবেন মমতা, কালীঘাট থেকে বর্ণাঢ্য মিছিল

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রের প্রার্থী (Bhawanipur Assembly) হিসেবে বুধবার মনোনয়ন জমা দিতে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...