Friday, June 12, 2026

সেমিফাইনালে উঠলে ভারত খেলবে কোন স্টেডিয়ামে? ইডেনের ভাগ্যে আছে সেই ম‍্যাচ!

Date:

Share post:

মঙ্গলবার প্রকাশিত হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি। চলতি বছর ভারতের মাটিতে বসতে চলেছে বিশ্বকাপের আহর। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। বিশ্বকাপের প্রথম ম‍্যাচ হবে আহমেদাবাদে। দুই সেমিফাইনাল হবে কলকাতা এবং মুম্বই। সেমিফাইনাল দুটি হবে ১৫ এবং ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল আহমেদাবাদে। আর সূচি প্রকাশের পরই বাংলার ক্রিকেটপ্রেমী মানুষদের মনে প্রশ্ন জাগে, ভারত সেমিফাইনালে উঠলে কি ইডেনে খেলবে? টিম ইন্ডিয়া যদি সেমিফাইনালে ওঠে, তাহলে কোন মাঠে খেলবে বিরাট কোহলি, রোহিত শর্মারা? জানা গিয়েছে সেই প্রশ্নের উত্তর।

জানা যাচ্ছে, সাধারণত, যে দেশ বিশ্বকাপ আয়োজন করে, সেই দেশ সেমিফাইনালে উঠলে তারাই ঠিক করে যে কোন স্টেডিয়ামে খেলবে। আর এক্ষেত্রে জানা যাচ্ছে, সেমিফাইনালে ভারত উঠলে কোন মাঠে খেলবে, তা ঠিক করা রয়েছে। ভারত যদি সেমিফাইনালে ওঠে তা হলে তারা খেলবে মুম্বইয়ে। তবে সূত্রের খবর, ভারত সেমিফাইনাল একটি শর্তেই ইডেনে খেলতে পারে, যদি ভারতের বিরুদ্ধে সেমিফাইনালে ওঠে পাকিস্তান। তবেই একমাত্র ইডেনে খেলবে বিরাট-রোহিতরা। অর্থাৎ, বাকি আটটি দেশের যে কেউ সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ হলে সেই ম্যাচ হবে মুম্বইয়েই।

আরও পড়ুন:প্রকাশিত সূচি, ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা! পাক সরকারের দিকে তাকিয়ে PCB

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...