Friday, June 12, 2026

মোদিকে প্রশ্ন করা সাংবাদিকের পাশে হোয়াইট হাউস!

Date:

Share post:

ভারতীয় সংখ্যালঘুদের অধিকার নিয়ে প্রশ্ন তোলা কি অপরাধ? স্বভাববিরোধীভাবেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) মার্কিন মুলুকে সাংবাদিক বৈঠকের মুখোমুখি হন। সেখানে সাবরিনা সিদ্দিকি (Sabrina Siddiqui) নামে এক সাংবাদিক নরেন্দ্র মোদিকে প্রশ্ন করেন “দেশের মুসলিম এবং অন্যান্য সংখ্যালঘুদের অধিকারের রক্ষা ও বাক্‌স্বাধীনতা রক্ষায় আপনি ও আপনার সরকার কী কী পদক্ষেপ করছেন?” ব্যাস, এটাই ছিল ‘অপরাধ’! এরপর থেকেই লাগাতার হেনস্থার মুখে পড়তে হচ্ছে সাবরিনাকে। তবে এবার পাশে দাঁড়ালো হোয়াইট হাউস (White House)।

অনলাইন হোক বা অফলাইন সর্বোচ্চই সাংবাদিককে যেভাবে সমালোচিত হতে হচ্ছে তা মোটেও ভালো চোখে দেখছে না হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্টের বাসভবনের তরফে সাফ জানানো হয়েছে, এই ধরণের আচরন কখনই সমর্থনযোগ্য নয়।সোমবার সাংবাদিকদের মুখোমুখি হন মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিলের অন্যতম শীর্ষকর্তা জন কিরবি (John Kirbi)। তিনি সাংবাদিকদের জানান, এই ধরনের আচরণ গণতন্ত্রের আদর্শের তীব্র বিরোধী। কোনভাবেই এটা মেনে নেওয়া হবে না।

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...