Friday, June 12, 2026

প্রকাশিত সূচি, ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে অনিশ্চয়তা! পাক সরকারের দিকে তাকিয়ে PCB

Date:

Share post:

মঙ্গলবারই প্রকাশিত হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। দুই সেমিফাইনাল হবে কলকাতা এবং মুম্বই। সেমিফাইনাল দুটি হবে ১৫ এবং ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল আহমেদাবাদে। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম‍্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। সূচি অনুযায়ী, ভারতের মোট পাঁচটি শহরে নিজেদের ম্যাচ খেলবে পাকিস্তান। হায়দরাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই ও কলকাতায় দুটি করে ম্যাচ এবং আহমেদাবাদে ভারতের বিরুদ্ধে একটিই ম্যাচ খেলবে পাকিস্তান। আর সূচি প্রকাশের দিনই আবারও ভারতের হতে চলা এই একদিনের বিশ্বকাপে নিজেদের অংশগ্রহণ নিয়ে আবারও অনিশ্চয়তা প্রকাশ করল পাকিস্তান ক্রিকেট বোর্ড।

এই নিয়ে মঙ্গলবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের মিডিয়া প্রধান সামি উল হাসান এক বিবৃতি প্রকাশ করেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, “ভারতে কোনও সফর সহ ম্যাচের ভেন্যুতে যাওয়ার জন্য পাকিস্তান সরকারের ছাড়পত্র প্রয়োজন পাকিস্তান ক্রিকেট বোর্ডের। আমরা আমাদের সরকারের সঙ্গে কথা বলছি, আর তাদের থেকে কোনও বার্তা পেলে আমরা আইসিসিকে জানাব। কয়েক সপ্তাহ আগে আইসিসির সঙ্গে আলোচনার পর যে পরিস্থিতি ছিল, এখনও তাই রয়েছে।”

উল্লেখ্য, কয়েকদিন আগেই জানা গিয়েছিল, পাকিস্তানের সরকারি অনুমতি না পেলে বাবর আজমদের ভারতে বিশ্বকাপ খেলতে পাঠাতে পারবে না পিসিবি। এমনটাই ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলকে জানিয়েছে পিসিবি। পিসিবির পক্ষ থেকে বলা হয়েছে গোটা বিষয়টি নির্ভর করছে তিনটি মন্ত্রকের উপর। অর্থাৎ বিদেশ মন্ত্রক, অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রক এবং ক্রীড়া মন্ত্রক। জানা যাচ্ছে, পাক বিদেশমন্ত্রক নিরাপত্তা নিয়ে পুরোপুরি নিশ্চিত না হলে পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে খেলতে আসার অনুমতি দেবে না।

আরও পড়ুন:প্রকাশিত একদিনের বিশ্বকাপের সূচি, কতগুলি ম‍্যাচ পেল ক্রিকেটের নন্দনকানন ইডেন?

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...