Friday, June 12, 2026

প্রকাশিত একদিনের বিশ্বকাপের সূচি, কতগুলি ম‍্যাচ পেল ক্রিকেটের নন্দনকানন ইডেন?

Date:

Share post:

মঙ্গলবার প্রকাশিত হয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি। বিশ্বকাপ শুরু ৫ অক্টোবর। দুই সেমিফাইনাল হবে কলকাতা এবং মুম্বই। সেমিফাইনাল দুটি হবে ১৫ এবং ১৬ নভেম্বর। ১৯ নভেম্বর ফাইনাল আহমেদাবাদে। ১৫ অক্টোবর ভারত-পাকিস্তান ম‍্যাচ হবে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। এবারের বিশ্বকাপে ভারতের মোট ১২টি স্টেডিয়ামে খেলা হবে। ভারতের বিশ্বকাপের অভিযান শুরু ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

সূচি প্রকাশের পরেই বাংলার ক্রীড়াপ্রেমীরা উৎসুক ছিল, কোন কোন ম্যাচ পেতে চলেছে কলকাতা। সূচি অনুযায়ী, ভারতের একটি ম্যাচ সহ গ্রুপ পর্বের চারটি ম্যাচ ও একটি সেমিফাইনাল ম্যাচ হতে চলেছে ইডেন গার্ডেন্সে।

আগামী ৫ নভেম্বর ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ হবে ক্রিকেটের নন্দনকাননে। এছাড়া ইডেনে বসতে চলেছে, আগামী ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম যোগ্যতা অর্জনকারী ১ দল। ৩১ অক্টোবর পাকিস্তান বনাম বাংলাদেশ। ১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। আগামী ১৬ নভেম্বর সেমিফাইনাল বসতে চলেছে ইডেনে।

একনজরে ইডেনে একদিনের বিশ্বকাপের ম‍্যাচ

২৮ অক্টোবর: বাংলাদেশ বনাম যোগ্যতা অর্জনকারী দল ১
৩১ অক্টোবর: পাকিস্তান বনাম বাংলাদেশ
৫ নভেম্বর: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা
১২ নভেম্বর ইংল্যান্ড বনাম পাকিস্তান
১৬ নভেম্বর: সেমিফাইনাল দ্বিতীয়

আরও পড়ুন:ঘোষিত একদিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি, দুই সেমিফাইনাল কলকাতা এবং মুম্বই, ফাইনাল আহমেদাবাদে

 

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...