Friday, June 12, 2026

দেশে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ! বাড়ছে কর্মসংস্থানের সুযোগ

Date:

Share post:

ভারতে (India) এবার বিপুল বিনিয়োগ করতে চলেছে সংযুক্ত আরব আমিরশাহীর সংস্থা লুলু গ্রুপ (UAE Lulu Group)। আগামী কয়েক বছরের মধ্যেই ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে বলে সংস্থার তরফে জানানো হয়েছে। আর এখান থেকেই খুশির খবর দেশবাসীর জন্য কারণ, এই বিনিয়োগের ফলে অন্তত ৫০ হাজার নিয়োগ হবে বলে আশা করা হচ্ছে।

সূত্রের খবর তেলেঙ্গানাতেই (Telengana) সাড়ে তিন হাজার কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে লুলু গ্রুপ (Lulu Group)। জানা যাচ্ছে হায়দরাবাদে (Hyderabad ) ডেস্টিনেশন মল তৈরি থেকে শুরু করে একাধিক পরিকল্পনার রয়েছে সংস্থার। আগামী আগস্ট মাসেই হায়দরাবাদে নয়া লুলু মলের উদ্বোধন হবে। যা ৫ লক্ষ স্কোয়ার ফিট এলাকা জুড়ে অবস্থিত। ইতিমধ্যেই দেশের পাঁচ শহরে শপিং মল খুলেছে লুলু গ্রুপ। সোমবার হায়দরাবাদে এই বিশাল লগ্নির কথা ঘোষণা করে লুলু গ্রুপের চেয়ারপার্সন এমএ ইউসুফ আলি (MA Yusuf Ali) বলেন,আগামী পাঁচ বছরে ১০ হাজার কোটি টাকার বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। শপিং মল , হোটেলের মতো একাধিক ক্ষেত্রে অন্তত ২২ হাজার ভারতীয় কর্মরত আছেন। আগামী দিনে এই সংখ্যাটা আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তাঁদের।

 

Related articles

এক দিকে ‘জনতার বিধানসভা’, অন্য দিকে সাংবাদিকদের পথ রুদ্ধ! অধ্যক্ষের ডিজিটাল দাওয়াই ঘিরে তুঙ্গে দ্বিচারিতার বিতর্ক

এক দিকে বিধানসভাকে আরও স্বচ্ছ, আধুনিক ও জনমুখী করে তোলার একগুচ্ছ রূপরেখা, অন্য দিকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের প্রবেশাধিকারে...

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...