Saturday, April 4, 2026

মোদি সরকারের আয়ু আর ৬ মাস: জলপাইগুড়ির সভা থেকে হু.ঙ্কার মমতার

Date:

Share post:

সামনেই পঞ্চায়েত ভোট (Panchayet Election)। তবে, পাখির চোখ ২০২৪-এর লোকসভা নির্বাচন(Loksabha election)। সেই দিকে তাকিয়েই ভোটের প্রচারে মোদি সরকারকে ধুয়ে দিচ্ছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবারের পরে মঙ্গলবার- বিজেপিকে তুলোধনা করলেন মমতা। তিনি বলেন, কেন্দ্রের বিজেপি সরকারের আয়ু আর মাত্র ৬ মাস। একই সঙ্গে বাংলাকে বঞ্চনা করে, আমেরিকা, রাশিয়া ঘুরে বেড়াচ্ছেন মোদি।

এদিনের সভা থেকে বিজেপি তথা প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আমি যদি আমার দেশকে চিনে থাকি তাহলে কেন্দ্রের বিজেপি সরকার আর মাত্র ৬মাসের আয়ু। ধুয়েমুছে সাফ হয়ে যাবে। তাই এখন লবি করতে শুরু করেছে।“ মুখ্যমন্ত্রী বলেন, পঞ্চায়েত ও লোকসভায় জিতে কেন্দ্র থেকে বাংলার বকেয়া তিনি ফিরিয়ে আনবেনই।

এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেন, আগামী লোকসভা নির্বাচনে দিল্লি থেকে ক্ষমতাচ্যুত হবে বিজেপি। এদিনর সভা থেকেও ফের মোদির আমেরিকা সফর নিয়ে নিশানা করেন মমতা। তিনি বলেন, “দেশে আনাজের আকাশ ছোঁয়া দাম। পেট্রোল-ডিজেলের দাম বিজেপির আমলে তিনগুণ হয়েছে। গ্যাসের দাম নিয়েও তীব্র কটাক্ষ করেন তৃণমূল সুপ্রিমো বলেন, ওহে নন্দলাল, ১২টাকার গ্যাসে ফুটছে বিনাপয়সার চাল।“

 

 

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...