Wednesday, April 8, 2026

প্রকাশিত সূচি, ভারতের ম‍্যাচ নিয়ে কী বললেন অধিনায়ক রোহিত শর্মা?

Date:

Share post:

মঙ্গলবার আইসিসির তরফ থেকে প্রকাশিত হয়েছে আসন্ন ২০২৩ ক্রিকেট বিশ্বকাপের সময় সূচি। ভারত বিশ্বকাপের অভিযান শুরু করবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আর এই সূচি প্রকাশের পরই মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তিনি বলেন, আসন্ন ক্রিকেট বিশ্বকাপ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে চলেছে।

এদিন আইসিসিকে রোহিত জানিয়েছেন যে, “এই বিশ্বকাপ অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে চলেছে কারণ খেলা গুলি এখন দ্রুত গতিতে হয় এবং দলগুলি আগের থেকে অনেক বেশি ইতিবাচক খেলে। আমরা ভালো প্রস্তুতির লক্ষ্যে রয়েছি। এবং বিশ্বকাপে নিজেদের সেরা জায়গায় পৌঁছাতে চাই।”

আসন্ন বিশ্বকাপে গ্রুপ পর্বে প্রতিটি দল ন’টি করে ম্যাচ খেলবে। ভারত প্রতিটি ম্যাচ খেলবে আলাদা আলাদা মাঠে। অর্থাৎ, দেশের বিভিন্ন প্রান্তে খেলতে হবে রোহিত-বিরাটদের। আর এই সূচি পছন্দ হয়েছে ভারত অধিনায়কের। এই নিয়ে তিনি বলেন,” প্রতিটি মাঠের পরিবেশ ও পরিস্থিতি আলাদা। তাই সব মাঠের সঙ্গে আমাদের দ্রুত মানিয়ে নিতে হবে। সেই চ্যালেঞ্জ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আলাদা আলাদা মাঠে নামার জন্য নিজেদের তৈরি করছি।”

ভারত মোট ৯ টি গ্রুপ পর্যায়ের ম্যাচ খেলবে। কলকাতা, মুম্বই, দিল্লি, লখনৌ এবং বেঙ্গালুরুতে হবে এই ম্যাচগুলি। সেমিফাইনালে উঠলে ভারত খেলবে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে ভারত যদি সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হয় তবে রোহিত শর্মার দল খেলবে কলকাতার ইডেন গার্ডেন্সে।

আরও পড়ুন:দুর্গাপুজোয় ডাবল মজা বাঙালির: একদিকে ঠাকুরদেখা, অন‍্যদিকে রোহিতদের লড়াই

 

 

Related articles

চাপে পড়ে বিবৃতি! পাক-মন্ত্রীর হামলা হুমকি নিয়ে সাফাই পেশ রাজনাথের

পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী আচমকাই কলকাতা হামলার হুমকি দিলেন। বাংলায় নির্বাচন আবহে এই ধরনের উস্কানিমূলক কথায় বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্রের...

শেষ হল ভোট প্রচার: নির্বাচনের অপেক্ষায় অসম, কেরালম, পুদুচেরি

২০২৬ বিধানসভা নির্বাচন প্রক্রিয়ায় প্রথম নির্বাচনের মুখে পড়তে চলেছে দেশের দুই রাজ্য অসম, কেরালম ও কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি।...

সিএবির টি২০ লিগে বাড়ল দল সংখ্যা, কঠিন সময়ে রাহানেকে পরামর্শ সৌরভের

আসন্ন মরশুমে আরও বড় কলেবড়ে হতে চলেছে বেঙ্গল প্রো টি২০ লিগ(Bengal Pro T20 League)। নতুন দল যুক্ত হল...

ভোটার তালিকা থেকে বাদ ৫০ লক্ষ! দুর্যোগ উপেক্ষা করেই কমিশনের বিরুদ্ধে অনশনে বাংলা পক্ষ

ভোটার তালিকায় নজিরবিহীন কোপ। প্রায় ৫০ লক্ষ বৈধ বাঙালির নাম তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগে এবার রণংদেহি মেজাজে...