Tuesday, April 28, 2026

মোদি রাজত্বের বারো বছরে চাকরির বেহাল দশা, দেশে শিক্ষিত বেকার ৩০ শতাংশ!

Date:

Share post:

বিজেপি (BJP)আমলে চাকরি নেই, প্রকাশ্যে কেন্দ্রের রিপোর্ট। বাংলায় ক্ষমতায় এলে বেকারত্ব ঘুচিয়ে দেওয়ার মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যারা ভোট জিততে চায় তাদের আসল চেহারা এবার সবার সামনে প্রকাশ পেল। ভারতীয় জুমলা পার্টির সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে প্রায় বারো বছর, অথচ সেই কেন্দ্রের রিপোর্ট (Central Govt Report) বলছে মোদি রাজত্বকালে দেশের ৩০ শতাংশ গ্র্যাজুয়েট বেকার। অর্থাৎ বছরে ২ কোটি চাকরির স্বপ্ন দেখানো বিজেপি সরকার যে আসলে মিথ্যে প্রতিশ্রুতির বুলি আওড়ে বেড়ায় সেটা এবার কেন্দ্রের চাঞ্চল্যকর রিপোর্টেই স্পষ্ট। কর্ম সংস্থানের বেহাল দশা, উচ্চশিক্ষিত তরুণ-তরুণীদের মধ্যেই বেকারত্বের হার সর্বোচ্চ—এই পরিসংখ্যান সামনে আসতেই কেন্দ্রের নরেন্দ্র মোদি (Narendra Modi) সরকারের কর্মসংস্থান নীতি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে।

চলতি অধিবেশনে লোকসভায় কংগ্রেস সাংসদ কে বিষ্ণু প্রসাদের লিখিত প্রশ্নের জবাবে বেকারত্ব সংক্রান্ত যে রিপোর্ট সামনে এসেছে সেটা মারাত্মক। কেন্দ্রের পরিসংখ্যান বলছে, দেশে প্রতি ১০০ জনের মধ্যে ৩০ জনের বেশি স্নাতক ও স্নাতকোত্তর যুবক – যুবতীর চাকরি নেই। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরেও বেকারত্বের হার গ্রামের তুলনায় শহরে অনেক বেশি। শ্রমমন্ত্রী শোভা করন্দলাজে যতই বলুন ২০২৩-২৪ আর্থিক বছরে স্নাতক বেকারের সংখ্যা ২৫.৯ শতাংশ, বাস্তব ছবিটা আরও বেশি। ৩২.২ শতাংশ স্নাতকোত্তর চাকরি না পেয়ে বেকার। অর্থাৎ উচ্চশিক্ষা নিয়েও প্রতি তিনজনের মধ্যে প্রায় একজন কর্মহীন। শহরাঞ্চলেও পরিস্থিতি উদ্বেগজনক। উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক পাশ যুবকদের মধ্যে মিলিয়ে প্রায় ১৯.২ শতাংশ বেকার। অর্থাৎ শুধু উচ্চশিক্ষা নয়, গোটা কর্মসংস্থান ব্যবস্থাই ধুঁকছে। এটাই বিজেপি আমলের আসল চিত্র। অবশ্য পরিসংখ্যানকে আড়াল করতে সামগ্রিক বেকারত্বের হার কম দেখানোর প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ। উঠছে। বাংলায় তৃণমূল বারবার বলে এসেছে যে বিজেপির মিথ্যাচারের কথা। গ্রামীণ ভারতে বেকারত্বের হার ৪.২ শতাংশেই থমকে রয়েছে। আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়ের স্টেট অব ওয়ার্কিং ইন্ডিয়ার সমীক্ষা বলছে, বর্তমানে দেশে ১৫-২৫ বছর বয়সি স্নাতকদের মধ্যে বেকারত্বের হার প্রায় ৪০ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, এটা মোদি আমলে নীতিগত ব্যর্থতার নগ্ন উদাহরণ। আসলে কর্মসংস্থান তৈরির কোনও সুসংহত রূপরেখা যে নেই কেন্দ্রের কাছে সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল কেন্দ্রেরই পরিসংখ্যান।

 

Related articles

পাটিয়ালায় রেললাইনে বিস্ফোরণ, উদ্ধার রক্তাক্ত দেহ! নাশকতার আশঙ্কা

পাঞ্জাবের পাটিয়ালায় শম্ভু-আম্বালাই রেললাইনের ধারে ভয়াবহ এক বিস্ফোরণে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি...

খড়গপুর IIT-তে ফের রহস্যমৃত্যু! হস্টেল থেকে উদ্ধার চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ

মঙ্গলবার সকালে খড়গপুর আইআইটির (Kharagpur IIT) হস্টেল থেকে ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের...

সোনা পাপ্পু মামলায় পুলিশকর্তা শান্তনুকে মঙ্গলেই হাজিরার নির্দেশ ইডির 

রাজ্যে যখন দ্বিতীয় দফার ভোট (second phase of assembly election) ঘিরে চূড়ান্ত প্রস্তুতি চলছে ঠিক তখনই পুলিশকর্তা শান্তনু...

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...