Wednesday, June 24, 2026

উপত্যকায় গু.লির লড়া.ই! আ.হত ১ সেনা, নি.হত জঙ্গি

Date:

Share post:

ফের জম্মু কাশ্মীরে গুলির লড়াইয়ে নিহত হয়েছে এক জঙ্গি। ওই জঙ্গির পরিচয় এখনও জানা যায়নি। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। চলছে তল্লাশি অভিযান।মঙ্গলবার কুলগাম জেলায় সেনা এবং জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়।তাতেই এক জঙ্গি নিহত হয়। জখম হয়েছেল এক সেনা।

আরও পড়ুন:“মোদি আজ আছে কাল নেই, আপনারা সীমান্ত র.ক্ষায় থাকবেন”, ফের মমতার নি.শানায় বিএসএফ

পুলিশ সূত্রে খবর, প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। চলতি মাসেই কুপওয়াড়ায় গুলির লড়াইয়ে পাঁচ জঙ্গির মৃত্যু হয়েছিল। ওই জঙ্গিরা সকলেই বিদেশি বলে জানিয়েছিল কাশ্মীর জোন পুলিশ। এর আগে, গত ২ জুন রাজৌরি সেক্টরেও গুলির লড়াই হয়েছিল। সে বার নিহত হয়েছিলেন এক জঙ্গি।

সোমবার কাশ্মীরের চারটি জেলায় তল্লাশি অভিযান চালায় জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। কুলগাম, বন্দিপোরা, সোপিয়ান এবং পুলওয়ামার মোট ১২টি এলাকায় অভিযান চালানো হয়। ওই এলাকাগুলিতে জঙ্গিদের ঘাঁটি রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের।

Related articles

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...