Saturday, April 4, 2026

অবশেষে খোঁজ মিলল প্রিগোজিনের! বর্তমানে কোথায় আছেন তিনি?   

Date:

Share post:

রাশিয়ায় (Russia) বিদ্রোহের নেতৃত্ব দেওয়া ইয়েভগেনি প্রিগোজিন (Prigozhin) পৌঁছেছেন বেলারুশে (Belarus)। মস্কোর ২০০ কিলোমিটার দক্ষিণে তাঁর বাহিনী ওয়াগনারের বিদ্রোহ (Wagner) শেষ হওয়ার তিনদিন পর তিনি নির্বাসনে বেলারুশে পৌঁছেছেন বলে খবর। আর প্রিগোজিন পৌঁছতেই বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর (Alexander Lukashenko) তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। তবে দিন কয়েক আগে পর্যন্ত তিনি কোথায় ছিলেন তা নিয়ে রহস্য থেকেই যাচ্ছে। শনিবার রাতে দক্ষিণ রাশিয়ার শহর রস্তোভ-অন-দন ছাড়ার সময় শেষ তাঁকে প্রকাশ্যে দেখা গিয়েছিল।

এদিকে মঙ্গলবার ব্যক্তিগত জেট বিমানে রাশিয়া থেকে রওনা হয়ে বেলারুশের রাজধানী মিনস্কে প্রিগোজিন পৌঁছন বলে জানায় এক বিমান সংস্থা। আর বুধবার সেকথা কার্যত স্বীকার করেছেন লুকাশেঙ্কো। তিনি সাফ জানান, অবশেষে তিনি বেলারুশে এসেছেন। বেলারুশে দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রেসিডেন্ট আরও জানান, ওয়াগনারের সেনারা যদি তাঁদের নেতার সঙ্গে যোগ দেন তাহলে তাঁদের একটি পরিত্যক্ত সামরিক ঘাঁটি দেওয়ার প্রস্তাব দেওয়া ইতিমধ্যে দেওয়া হয়েছে। পাশাপাশি ওয়াগনাররা তাঁদের কৌশল ও অত্যাধুনিক অস্ত্র ব্যবহারের অভিজ্ঞতা বেলারুশের সেনাদের সঙ্গে ভাগ করে নিতে পারবে বলে জানিয়েছেন তিনি।

তবে পুতিনের সমর্থকদের দাবি, এই বিদ্রোহে শেষ পর্যন্ত পুতিনের শাসনকালে কোনও সমস্যা তৈরি হয়নি। কিন্তু যেভাবে ওয়াগনার বাহিনী এগোচ্ছিল এবং গুলি করে রুশ যুদ্ধবিমানকে নামিয়েছিল, তা কিন্তু আশঙ্কার দিকটিকেই তুলে ধরছে। তবে ক্রেমলিনের মুখপাত্র এই সংক্রান্ত আশঙ্কাকে উড়িয়ে দিয়ে বলছেন, আমরা এর সঙ্গে একমত নই।

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...