Tuesday, June 23, 2026

ফের শহরে বেপরোয়া বাস, সিগন্যাল ভেঙে পরপর ৬ গাড়িতে ধাক্কা

Date:

Share post:

লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের শহরে বাস দুর্ঘটনা(Bus Accedent)। টালিগঞ্জ(Tollyganj) থানার কাছে ৪১ নম্বর রুটে পরপর ৬টি গাড়িতে ধাক্কা মারল যাত্রীবাহী বাস। এই ঘটনায় আহত হয়েছে বেশ কয়েকজন যাত্রী যদিও তাঁদের কেউই গুরুতর আহত নন। জানা গিয়েছে সিগন্যাল ভেঙেই পরপর ৬ গাড়িতে ধাক্কা মারে বাসটি। ইতিমধ্যেই বাসটিকে আটক করেছে পুলিশ। যদিও পলাতক বাসের চালক। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রেষারেষির জেরে এই দুর্ঘটনা নাকি যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা টা খতিয়ে দেখছে পুলিশ।

উল্লেখ্য, গত রবিবার মধ্যরাতে লেকটাউনে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থেকেছিল শহর। বাস চুরি করে পালানোর সময় বেপরোয়া বাসের ধাক্কায় একই পরিবারের তিনজনের মৃত্যু। ৪৪ নম্বর রুটের ওই বাস বাগুইআটি থেকে উল্টোডাঙার দিকে যাচ্ছিল। অভিযোগ, চুরি করে পালানোর সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়িতে ধাক্কা মারে। গাড়ির ভিতরে তিন জন ছিলেন। পুলিশ সূত্রে খবর, তাঁরা তিন জনই বিয়েবাড়ি গিয়েছিলেন। ফেরার পথে মৃত্যু হয় তাঁদের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা শহরে।

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...