Saturday, April 4, 2026

কো.ভিড তৈরি করেছে চিন! স্পষ্ট জানালেন ইউহানের গবেষক

Date:

Share post:

গোটা বিশ্বকে ১০০ বছর পিছিয়ে দিয়েছে যে মারণ ভাইরাস (Virus)তার সৃষ্টিকর্তা অন্য কেউ নয় বরং লাল ফৌজের দেশ (China)। সাক্ষাৎকারে বিস্ফোরক দাবি ইউহানের গবেষক চাও সানের (Chao Saan)। এই ভাইরাস পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ে একের পর এক দেশে দাপট দেখিয়েছে। কত মায়ের কোল খালি হয়েছে তার সঠিক পরিসংখ্যান আজও মেলেনি। এর মাঝেই আমেরিকা বারবার দাবি করেছে যে গোটা বিষয়ের সঙ্গে চিনের সরাসরি যোগ রয়েছে। এবার সেই তত্ত্বেই সিলমোহর দিলেন ইউহান ইনস্টিটিউট অফ ভাইরোলজির (Wuhan Institute of Virology)গবেষক চাও সান (Chao Saan) ।

চিনা সাংবাদিক জেনিফার জেং ভাইরোলজিস্ট চাও-এর সাক্ষাৎকার তাঁর ব্লগে প্রকাশ করেছেন। ঠিক যখন কোভিড মহামারীর আকার নিচ্ছিল তখন এই ইন্টারভিউ নেওয়া হয় বলে জানা গেছে। ওই সাক্ষাৎকারেই গবেষক কোভিডকে ‘জৈব অস্ত্র’ হিসাবে উল্লেখ করেছেন। এমনকি জিনপিং-এর দেশে বাদুড়, বানর এবং মানুষের উপর কোভিডের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছিল বলেও দাবি করেছেন চাও (Chao San)। তিনি বলেন তাঁকে কোভিডের চারটি স্ট্রেইন দেওয়া হয়েছিল। এবং এই চারটির মধ্যে সবচেয়ে বিপজ্জনক এবং গোটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার মতো একটি স্ট্রেন খুঁজে বের করতে বলা হয়েছিল। এতটুকু থেকে পরিষ্কার যে এতমাস ধরে চিনের বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল তা সত্যি। যদিও গবেষকের কথার সত্যতা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...