Saturday, March 14, 2026

সেন্ট্রাল ভিস্তায় ড্রেস কোড, আলাদা করে ২ কক্ষের উদ্বোধন! ফের তো.পের মুখে মোদি সরকার

Date:

Share post:

দেশের মানুষ খেতে পাচ্ছে না, আর হাজার হাজার কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছে নয়া সংসদ (Parliament) ভবন- সেন্ট্রাল ভিস্তা (Central Vista)। তা নিয়ে সরব বিরোধীরা। তবে, বাদল অধিবেশন (Monsoon Session) দিয়েই নতুন সংসদ ভবনে অধিবেশন শুরু হতে চলেছে। ১৭ বা ২০ জুলাই বাদল অধিবেশন শুরু হতে পারে। আর সেখানেই চালু হচ্ছে ড্রেস কোড (Dress Code)। সব মিলিয়ে ফের বিতর্কের মুখে পড়তে চলেছে মোদি সরকার।

সংসদ সূত্রে খবর, আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেলেও নতুন ভবনের ভিতরে কাজ এখনও বাকি। জোরকদমে চলছে শেষ মুহূর্তের কাজ। লোকসভা ও রাজ্যসভা ভবনের আলাদা আলাদা উদ্বোধনও করা হবে। নতুন ভবনে বাদল অধিবেশন করার চেষ্টা চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। যদি নির্ধারিত সময়ে কাজ শেষ না হয়, তাহলে পুরনো সংসদ ভবনেই অধিবেশন হওয়ার সম্ভাবনা।

স্টেন্ট্রাল ভিস্তায় অধিবেশন হলে সংসদের কর্মীদের জন্য নতুন ড্রেস কোড চালু হবে। রাজ্যসভা (Rajya Sabha) এবং লোকসভার (Lok Sabha) কর্মীরা একই ধরনের পোশাক পরবেন। ভারতের বৈচিত্র এবং সংস্কৃতির প্রভাব থাকবে পোশাকে। বাদল অধিবেশন দ্বিতীয় মোদি সরকারের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, এরপর আর একটিই পূর্ণাঙ্গ অধিবেশন পাবেন নরেন্দ্র মোদি- সেটা শীতকালীন অধিবেশন। এই অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি-সহ অন্যান্য বিতর্কিত বিল পেশ করতে চায় কেন্দ্রীয় সরকার। এই অধিবেশনেই দিল্লির বিতর্কিত অর্ডিন্যান্স পেশের সম্ভাবনা। সব মিলিয়ে নয়া ভবনে প্রথম অধিবেশনের দিকে নজর রয়েছে সারাদেশের।

তবে, আলাদা করে ফের দুই কক্ষের উদ্বোধন, কর্মীদের পোশাক বিধি নিয়ে ফের বিরোধীদের তোপের মুখে পড়তে চলছে মোদি সরকার।

 

 

spot_img

Related articles

হিসাব নেবেন প্রধানমন্ত্রী! ব্রিগেডের সভার দিন খুন করে বাংলা দখলের বাস্তব প্রকাশ তৃণমূলের

বিজেপির ব্রিগেডে যাওয়ার পথে বাসে করে ইট, পাথর নিয়ে যাচ্ছে বিজেপির কর্মীরা। বিজেপির স্বরূপ প্রকাশ্যে এসে গিয়েছে। ব্রিগেডের...

নমন অ্যাওয়ার্ডসে সম্মানিত হবেন গিল, BCCI-র সর্বোচ্চ পুরস্কার পাচ্ছেন দ্রাবিড়

রবিবার নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে নমন অ্যাওয়ার্ডস ২০২৬ (Naman Awards 2026)। এবারে বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার পেতে চলেছেন ভারতীয়...

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...