মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস মহাশূন্য ঘুরে বিশ্বকাপ ট্রফি এখন মোদি স্টেডিয়ামে

Date:

Share post:

চলতি বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে বসছে বিশ্বকাপ ক্রিকেটের আসর। আর ওই আসরের বিজয়ীকে দেওয়া ট্রফির ট্যুর বা বিশ্বভ্রমণ শুরু হলো মহাশূন্য থেকে। স্ট্রাটোস্ফেরিক বেলুনের সাহায্যে পৃথিবী থেকে এক লক্ষ ২০ হাজার ফুট উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছিল ট্রফিটিকে। পৃথিবীর বায়ুমণ্ডলের প্রায় ৯৯.৫ শতাংশ অতিক্রম করে মহাশূন্যে প্রবেশ করেছিল। যেখানে তাপমাত্রা ছিল মাইনাস ৬৫ ডিগ্রি সেলসিয়াস। ফোরকে ক্যামেরার মাধ্যমে বিশ্বকাপ ট্রফির মহাশূন্য ভ্রমণের ছবি তোলা হয়েছে।

আইসিসির পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, মহাশূন্য ঘুরে আসার পরে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে পৌঁছেছে বিশ্বকাপ ট্রফি। মঙ্গলবার থেকে আগামী ১৪ জুলাই ভারতের বিভিন্ন শহর ঘুরে ১৫ জুলাই পাড়ি জমাবে নিউজিল্যান্ডে। বিশ্বের মোট ১৮টি দেশ ঘুরবে এবারের বিশ্বকাপের ট্রফিটি। তার মধ্যে রয়েছে ফ্রান্স, ইতালির মতো বিশ্ব ফুটবলের পরাশক্তির দেশও। ৩১ জুলাই থেকে ৪ অগস্ট পাকিস্তানে এবং ৭ থেকে ৯ অগস্ট বাংলাদেশ ঘুরবে ট্রফিটি।

কোন দেশে কতদিন থাকবে ট্রফি তা জেনে নিন—

ভারত:           ২৭ জুন থেকে ১৪ জুলাই

নিউজিল্যান্ড:        ১৫ ও ১৬ জুলাই

অস্ট্রেলিয়া :         ১৭ ও ১৮ জুলাই

পাপুয়া-নিউ গিনি:     ১৯-২১ জুলাই

ভারত:             ২২-২৪ জুলাই

আমেরিকা:           ২৫-২৭ জুলাই

ওয়েস্ট ইন্ডিজ :        ২৮-৩০ জুলাই

পাকিস্তান:            ৩১ জুলাই থেকে ৪ অগস্ট

শ্রীলঙ্কা:               ৫-৬ অগস্ট

বাংলাদেশ:             ৭-৯ অগস্ট

কুয়েত:               ১০-১১ অগস্ট

বাহরাইন:             ১২-১৩ অগস্ট

ভারত:               ১৪-১৫ অগস্ট

ইতালি:               ১৬-১৮ অগস্ট

ফ্রান্স:                ১৯-২০ অগস্ট

ইংল্যান্ড:              ২১-২৪ অগস্ট

মালয়েশিয়া:            ২৫-২৬ অগস্ট

উগান্ডা:              ২৭-২৮ অগস্ট

নাইজেরিয়া:            ২৯-৩০ অগস্ট

দক্ষিণ আফ্রিকা:          ৩১ অগস্ট-৩ সেপ্টেম্বর

 

 

spot_img

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...