Wednesday, June 3, 2026

প্যারিসে কিশোরীকে গু.লি করে খু.ন ফ্রান্স পুলিশের! প্রতিবাদে বিক্ষো.ভ, পুলিশের গাড়িতে আ.গুন

Date:

Share post:

ভালোবাসার শহর বলেই পরিচিত প্যারিস। সেখানেও অশান্তির ছায়া। ট্রাফিক আইন না মেনে পালিয়ে যাওয়ায় ভয়ঙ্কর শাস্তির মুখোমুখি হতে হল এক কিশোরকে । ঠিক কী ঘটেছিল?

আরও পড়ুন:ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জ গঠন নিয়ে আগামী ১ জুলাই রায় দেবে দিল্লি আদালত
জানা গেছে, প্যারিস সংলগ্ন নঁতের অঞ্চলে ১৭ বছরের এক কিশোর ট্রাফিক সিগন্যাল না মেনে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাঁকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে ফ্রান্স পুলিশ।এরপরই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা।বিক্ষোভে সামিল হয় বহু মানুষ।আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতেও।ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ট্র্যাফিক আইন ভাঙায় নাবালকের প্রতি পুলিশের এই আচরণে হতভম্ব সকলে। জানা যাচ্ছে, ওই কিশোর এক ভাড়া করা গাড়ি নিয়ে পশ্চিম প্যারিসের শহরাঞ্চলে নঁতের এলাকা সংলগ্ন রাস্তা দিয়ে যাচ্ছিল। সেই সময়ই বহু রাস্তায় ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগে তাকে আটকাতে চায় পুলিশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিয়ো দেখা যাচ্ছে, পুলিশ অফিসাররা গাড়িটিকে থামাতে চেষ্টা করছে। এরইমাঝে পুলিশের একজন নাবালককে লক্ষ্য করে গুলি ছোঁড়ে।


গাড়িতে কিশোরের সঙ্গে আরও দু’জন ছিলেন বলে জানা যাচ্ছে। তাঁদের মধ্যে একজন পালিয়ে গেলেও অপরজনকে আটক করেছে ফ্রান্সের পুলিশ। এদিকে ঘটনার পরই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। বেশ কয়েক দফা বিক্ষোভ দেখান বিক্ষোভকারীরা। আগুন লাগিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে।

Related articles

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

CFL: বাগানের অনুশীলনে আইএসএল দলের ফুটবলার, অসন্তুষ্ট বাস্তব

বুধবার থেকে কলকাতা লিগের(CFL) প্রস্তুতি শুরু করল মোহবাগান(Mohun bagan)। কোচ বাস্তব রায়ের অধীনে অনুশীলন শুরু হল। মোহনবাগান অনুশীলনে...