Sunday, June 28, 2026

“যেখানেই যাবেন গো-ব্যাক শুনবেন”, রাজ্যপালকে “পদ্মপাল” ক.টাক্ষ কুণালের

Date:

Share post:

রাজভবনে সিভি আনন্দ বোস, যেন জগদীপ ধনকড়ের দ্বিতীয় সংস্করণ। ধনকড় যেখান থেকে সরকার বিরোধিতা করে দিল্লিতে গিয়ে উপ-রাষ্ট্রপতি হয়েছেন, আনন্দ বোস ঠিক যেন সেখান থেকেই একই কাজ শুরু করেছেন। পঞ্চায়েত ভোটের আবহে একাধিক ইস্যুতে রাজ্য-রাজ্যপাল সংঘাত তুঙ্গে।

এবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে সরাসরি পদ্মপাল বলে আক্রমণ করল তৃণমূল। ঠিক যেমনটি সম্মোধন করা হতো জগদীপ ধনকড়কে। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ আনন্দ বোসকে তোপ দেগে বলেন, ”রাজ্যপাল পদ্মপালের মত আচরণ করছেন। বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বোসের মত রামফ্রন্টের চেয়ারম্যান আনন্দ বোস। ভোটের পর তিনি যেখানেই যাবেন সেখানেই গো-ব্যাক শুনবেন। আমাদের ছেলেরা ভেবেছে, কালো রং ওনার পছন্দ। যেভাবে কালো রঙের স্যুট পরে ঘুরে বেড়াচ্ছেন!”

এদিন উত্তরবঙ্গের উপাচার্যদের সঙ্গে বৈঠক ছিল রাজ্যপালের। সেখানেই আনন্দ বোসকে কালো পতাকা দেখায় তৃণমূল ছাত্র পরিষদ সমর্থকরা। ছাত্রছাত্রীরা কালো গেঞ্জি পড়ে বিক্ষোভে সামিল হন। এই বিক্ষোভ পেরিয়েই বিশ্ববিদ্যালয়ে ঢোকেন রাজ্যপাল। সেখানে উপাচার্যদের সঙ্গে বৈঠক ছিল তাঁর। সেই বৈঠকের ঠিক আগে বিক্ষোভ দেখায় টিএম সিপি। তাঁদের অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কথা না বলে নতুন শিক্ষা নীতি চাপিয়ে দেওয়া হচ্ছে। একইসঙ্গে তাদের দাবি মুখ্যমন্ত্রীকে না জানিয়ে উপাচার্য নিয়োগ করা বন্ধ হোক। আরও বলা হয়েছে, “মুখ্যমন্ত্রীকে আমাদের আচার্য রূপে দেখতে চাই”। এই সমস্ত স্লোগান সমেত প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ছাত্রছাত্রীরা।

আরও পড়ুন- ৪৮৫ কোম্পানি বাহিনী আসবে কবে? কমিশনের প্রশ্নে নীরব স্বরাষ্ট্র মন্ত্রক

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...