Wednesday, June 24, 2026

পঞ্চায়েত নির্বাচনের আগে উ.ত্তপ্ত সবং! উদ্ধার বিজেপি নেতার ঝু.লন্ত দেহ

Date:

Share post:

পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে ফের বিজেপি (BJP) নেতার রহস্যমৃত্যু (Mysterious Death) ঘিরে উত্তপ্ত হয়ে উঠল সবং (Sabang)। বৃহস্পতিবার বাড়ি থেকে উদ্ধার বিজেপির বুথ সভাপতি দীপক সামন্তর (Deepak Samanta) ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, বিজেপি নেতাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পশ্চিম মেদিনীপুরের সবংয়ের বলপাই গ্রামের ঘটনা। তবে কে বা কারা তাঁকে খুন করেছে তা এখনও জানা যায়নি। ঘটনার তদন্ত (Investigation) শুরু করেছে পুলিশ। এদিকে বুথ সভাপতিকে খুনের অভিযোগে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে বিজেপি। তবে তৃণমূল সাংসদ সৌগত রায় (Saugata Roy) বলেন, যে কোনও মত্যুই দুর্ভাগ্যজনক। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। দোষীর সাজা হবে।

স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, দিন চারেক আগেও দলের প্রচারে বেরিয়েছিলেন ওই বিজেপি নেতা। তখনও দীপককে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিতে বলা হয় বলে অভিযোগ। এমনকী তৃণমূলে যোগ না দিলে তাঁকে খুন করা হবে বলেও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। তবে তৃণমূল তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে। দলের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, এই ঘটনার সঙ্গে দল কোনওভাবেই জড়িত নয়। ওই বিজেপি কর্মী আত্মঘাতী হয়েছেন। পঞ্চায়েত নির্বাচনের আগে বেশিরভাগ জায়গায় প্রার্থী দিতে না পেরে হিংসার পথ বেছে নিয়েছে গেরুয়া শিবির। পুলিশ তদন্ত করলেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।

ঘটনা প্রসঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন, ‘যে কোনও মত্যুই দুর্ভাগ্যজনক। পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে। দোষীর সাজা হবে। সোজাসুজি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ অন্যায়। কোনও প্রমাণ তো এখনও হয়নি।

 

 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...