Saturday, April 4, 2026

উত্তপ্ত দিনহাটায় গ্রে.ফতার বিজেপির জেলা পরিষদ প্রার্থী

Date:

Share post:

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে, রাজনৈতিক উত্তাপ ততই বাড়ছে। ভোট ঘোষণার পর থেকে এখনও পর্যন্ত রাজ্যজুড়ে মোটের উপর শান্তিপূর্ণভাবেই চলছে সবকিছু। তবে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা ঘটেছে। শেষ কয়েকদিন সবচেয়ে বেশি হিংসার ঘটনা ঘটেছে কোচবিহারের দিনহাটায়। সেখানে তৃণমূল কর্মী-সমর্থকরা আক্রান্ত হয়েছেন। মৃত্যু পর্যন্ত ঘটেছে। প্রতিটি ক্ষেত্রেই অভিযোগের তির বিজেপির দিকে।

আরও পড়ুনঃবড় সাফল্য সিটের! রাজু ঝা খু.নে গ্রে.ফতার আরও ২

সেই আবহে এবার কোচবিহারে গ্রেফতার জেলাপরিষদের বিজেপি প্রার্থী। পুরনো একটি মামলায় বিজেপি নেতাকে গ্রেফতার বলেই জানিয়েছে পুলিশ।

ধৃত বিজেপি প্রার্থীর নাম তরণীকান্ত বর্মন। তিনি কোচবিহারের দিনহাটার-২ নম্বর ব্লকের নাজিরহাটের ২৬ নম্বর আসনে জেলা পরিষদের বিজেপি প্রার্থী। আগে তৃণমূল করতেন তিনি। তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সদস্য। তবে পঞ্চায়েত ভোটে টিকিট পাননি। তাই ভোটের দিনক্ষণ ঘোষণার পর মনোনয়ন পর্বে দলবদল করেন। নিশীথ প্রামাণিকের হাত ধরে বিজেপিতে যোগ তাঁর। এরপর বিজেপি তাঁকে প্রার্থী করে। এরই মাঝে সালমারা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।

Related articles

হামলা থারুরের কনভয়ে: কেরালমে বাড়ছে ভোট-উত্তেজনার পারদ

কেরালমে কংগ্রেস সাংসদ শশী থারুরের কনভয় আটকে হামলা। জখম হয়েছে তাঁর এক নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতে কেরলমের মলপুরম জেলায়...

মন্ত্রী হবেন কুণাল ঘোষ? সাক্ষাৎকারে ফাঁস করলেন মনের ইচ্ছা

ঘটনাবহুল রাজনৈতিক জীবনে কখনও রাজ্যসভার সাংসদ, কখনও জেলযাত্রা। তবে সবটাই সশব্দে। এবার প্রথমবার জনপ্রতিনিধিত্বের জন্য ভোটের ময়দানে সাংবাদিক...

পাঁচ সপ্তাহের যুদ্ধে প্রথমবার: মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে ভিডিও প্রকাশ ইরানের

ইরানের উপর ইজরায়েল ও আমেরিকার যৌথ হামলা পরিস্থিতিতে মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের একাধিক দাবি আগে ইরান করেছে। তবে যুদ্ধবিমান...

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...